একতা ডেস্কঃ এবার ঈদে ভক্তরা গান শুনতে পাচ্ছেন না মাফুজুর রহমানের। বেশ কয়েক বছর ধরে ঈদে এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। এক সময় শুধু গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই পরিচিত ছিলেন, কিন্তু ২০১৬ সালের পর থেকে তার নাম উচ্চারিত হয় মূলত একজন গায়ক হিসেবে। তার গায়কী যতটা প্রশংসিত হয়েছে, তার চেয়েও বেশি হয়েছে ট্রলের শিকার। তবু দমে যাননি তিনি, বছরের পর বছর নিজের গানের আয়োজন করেছেন, নিজের চ্যানেলেই প্রচার করেছেন একের পর এক একক সংগীতানুষ্ঠান। করোনা মহামারিতেও থেমে ছিলেন না তিনি। তবে এবারের ঈদুল আজহায় গান শোনাবেন না তিনি।
চ্যানেলটির জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমকে নিশ্চিত করেছে এই তথ্য। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, ড. মাহফুজুর রহমান বর্তমানে শারীরিকভাবে কিছুটা অসুস্থ। সেই সঙ্গে ব্যস্ততাও বেড়েছে, যার কারণে এবার ঈদে তার গানের কোনো আয়োজন থাকছে না।
Leave a Reply