1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মিঠুন চক্রবর্তীর সাথে আফসানা মিমি

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৬০ গননা করুন

একতা ডেস্কঃ পরিচালক মানসমুকুল পাল মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানাচ্ছেন। এটা পুরোনো খবর। তবে, এবার নতুন একটি খবর প্রকাশ্যে এলো। ভারতের গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের বরাতে জানা গেছে, স্বয়ং পরিচালক তার পছন্দের বাংলাদেশের জনপ্রিয় নায়িকা আফসানা মিমিকে ভাবছেন ভারতের মিঠুন চক্রবর্তীর বিপরীতে। তার দুই পছন্দের তারকাকে এক ফ্রেমে ধরতে মানসমুকুল তার আগামী সিনেমার তৈরির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বলে জানা যায়। তারা দুজনই তার সিনেমায় মুখ্য ভূমিকায় থাকবেন। এজন্য খুব তাড়াতাড়ি বাংলাদেশে আসার পরিকল্পনা রয়েছে এ পরিচালকের। তিনি জানিয়েছেন, ওপার বাংলায় (বাংলাদেশ) গিয়ে সবার আগে নায়িকার সঙ্গে দেখা করে সিনেমাটির প্রসঙ্গে কথা বলবেন।

প্রসঙ্গত কারণে, পরিচালক মানসমুকুল বেশ খানিকটা লম্বা বিরতির পর এবার ফের ফিরছেন পরিচালনায়। এত দীর্ঘ বিরতি কেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনের মতো গল্প না পেলে ছবি বানানোর তাগিদ জীপে না। তাই দ্বিতীয় ছবি বানাতে এতটা সময় নিয়ে নিলাম। তিনি বলেন, ‘আমার নিজের গল্প নিয়েই এবারের সিনেমা তৈরি হচ্ছে। এ বারের ছবিতে টানটান নাটকীয়তা থাকবে। চিত্রনাট্য তৈরি। অভিনেতারা সময় দিলেই শুটিং ফ্লোরে যাব।’

কলকাতার এ জনপ্রিয় পরিচালক তার আরেকটি ইচ্ছের কথা প্রকাশ করেছেন। হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়েও একটি সিনেমা বানানোর ইচ্ছে তার। নিজে আরও একটি ছবির গল্প লিখছেন। তার জন্য বাংলাদেশের কিছু অঞ্চল তার ঘুরে দেখা দরকার। বাংলাদেশে আসার এটাও একটা কারণ বলে জানান তিনি। উল্লেখ্য, মিঠুন চক্রবর্তীর বিপরীতে এর আগে বাংলাদেশের নায়িকা রোজিনা অভিনয় করেছিলেন। শক্তি সামন্তের পরিচালনায় ‘অন্যায় অবিচার’ ছবিটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল। তবে কি এবারও যৌথ প্রযোজনায় হবে তার সিনেমাটি? এ প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কথা চলছে। বিষয়টি এখনও ঠিক হয়নি। পরিচালক আরও জানিয়েছেন, তার প্রথম ছবির মতো এই ছবিতেও একাধিক নতুন অভিনেতাদের দেখা মিলবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews