1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মিয়ানমারের ওপর চাপ বাড়াতে তারেক রহমানের আহ্বান সরকারকে

  • শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৯৪ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন। বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি লিখেছেন, আজ বিশ্ব শরণার্থী দিবস, আমরা বিশ্বজুড়ে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া কোটি কোটি মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করছি। বাংলাদেশের জন্য এটি কেবল একটি বৈশ্বিক ইস্যু নয়- এটি আমাদের প্রতিদিনের বাস্তবতা। কক্সবাজারে ১৪ লাখেরও বেশি রোহিঙ্গা আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রতি তার মানবিক প্রতিশ্রুতি প্রদর্শন করে চলেছে।

কিন্তু এই সংকট এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ সংকটগুলির মধ্যে একটি- যার বোঝা ভয়াবহভাবে অসহনীয় হয়ে উঠছে। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, আমরা অন্তর্বর্তী সরকারকে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার এবং মিয়ানমারের ওপর টেকসই চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি।

আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এ বিষয়ে সক্রিয় ভূমিকা রাখা ও সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকরভাবে দায়বদ্ধ করা- কারণ এই সংকট এখনও শেষ হয়নি। আসুন আমরা শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার নতুন করে দৃঢ় করি, যাতে একজন শরণার্থীও ঘরে ফেরার পথে পিছিয়ে না থাকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews