1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্পে রাস্তাঘাটে ফাটলসহ বহু ভবন ভেঙে পড়েছে

  • শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
  • ২৩৪ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের দক্ষিণ সীমান্তবর্তী দেশ মিয়ানমারের মধ্যাঞ্চলে শুক্রবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এ ঘটনায় রাজধানী নেপিডোর বিভিন্ন সড়কে ফাটল দেখা দিয়েছে এবং বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাগাইং শহর থেকে উত্তরপশ্চিমে। তীব্রতা ছিল ৭ দশমিক ৭। কয়েক মিনিট পর একই এলাকায় ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশকও অনুভূত হয়। এএফপির সাংবাদিকদের তথ্যমতে, রাজধানী নেপিডোতে ভূমিকম্পের সময় বিভিন্ন ভবনের ছাদ থেকে অংশবিশেষ খসে পড়ে এবং দেয়ালে ফাটল দেখা দেয়। শহরের বিস্তৃত রাস্তার অনেক জায়গায় ফাটল দেখা গেছে। ভূমিকম্পের সময় নেপিডোর জাতীয় জাদুঘরে অবস্থানরত এএফপির সাংবাদিকরা জানান, ছাদ থেকে খণ্ড খণ্ড অংশ পড়ে এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়।

ভূমিকম্পের আতঙ্কে ভবনের কর্মীরা দ্রুত বের হয়ে আসেন। অনেকেই কাঁপছিলেন এবং আতঙ্কে চোখে পানি ছিল। প্রতিবেশী দেশ থাইল্যান্ডের বিভিন্ন শহরেও ভূমিকম্পের সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। চিয়াং মাইয়ের এক বাসিন্দা বলেন, এটা আমার জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা ভূমিকম্পের পর জরুরি বৈঠক ডেকে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফুকেটে তাঁর নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন।

চীনা ভূমিকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কম্পন চীনের ইউনান প্রদেশেও অনুভূত হয়। ইউএসজিএসের তথ্যমতে, মিয়ানমারে সাগাইং ফল্ট লাইনের কাছে অতীতে বহুবার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews