1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মুখোমুখি অভিষেক-অ্যাশ

  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩৯৫ গননা করুন

একতা ডেস্ক: তারকা দম্পতি নাকি বিবাহবিচ্ছেদের পথেও হাঁটতে চলেছেন বলে গুঞ্জন শুরু হয়েছে সম্প্রতি। তবে এই জল্পনা নিয়ে এখনও মুখ খোলেননি দুজনের কেউই। তবে পুরনো এক অনুষ্ঠানে বিয়ে ও বিবাহবিচ্ছেদ নিয়ে তাঁর মতামত প্রকাশ করেছিলেন ঐশ্বর্য। বেশ কয়েক মাস ধরেই নানা কথার চালাচালি হচ্ছে এ প্রসঙ্গে। সবটাই করছেন নেটিজেনরা। আর সেটা হলো, বিচ্ছেদ হচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের।

২০০৯ সালে আমেরিকায় অপরা ওয়াইনফ্রের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই তারকা দম্পতি। তার দুবছর আপেই সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা। এই অনুষ্ঠানেও বিয়ের বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়। এমন আড়ম্বরপূর্ণ বিয়ের বালক দেখে অবাক হয়েছিলেন সঞ্চালিকা। অভিষেক তাঁকে ভারতীয়দের বিয়ে নিয়ে একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছিলেন। অভিষেকের বিবরণ শুনে অপরা পাল্টা প্রশ্ন করেছিলেন, এত জাঁকজমক করে বিয়ে করার পরে বিবাহবিচ্ছেদ হলে তা নিশ্চয়ই দম্পতিদের জন্য খুব কঠিন হয়ে ওঠে? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন ঐশ্বরিয়া।

জবাবে তিনি সহাস্যে বলেছিলেন, ‘আমরা এই ধরনের ভাবনা মাথায় আসতেই দিই না।’ ঐশ্বর্য সেই সময় জানিয়েছিলেন, ভারতীয়দের কাছে পরিবারের সঙ্গে বা স্বশুর-শাশুড়িকে নিয়ে সংসার করা খুবই স্বাভাবিক একটা বিষয়। একসঙ্গে থাকাই তাঁদের পরিবারের ধারা, জানিয়েছিলেন অভিষেক। তবে পরিবারে একটি নিয়ম চালু করেছেন জয়া বচ্চন। সেই নিয়নের হেরফের কিছুতেই করা যায় না।

অভিষেক বলেছিলেন, ‘আমার মা একটি নিয়ম মেনে চলেন। শহরে থাকলে দিনের বেলার খাবার অন্তত পরিবারের সকলকে একসঙ্গে খেতেই হবে।’

তথ্যসূত্রঃ জনকণ্ঠ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews