1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

মুসলিম বিদ্বষী উগ্র সাম্প্রদায়িক মিঠুন চক্রবর্তীকে পাকিস্তান থেকে হুমকি

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৭২ গননা করুন

একতা ডেস্ক: বিখ্যাত বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান এবং শাহরুখ খানকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এবার সেই তালিকায় নাম লেখালেন আরেক সুপারস্টার এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। জানা যায়, পাকিস্তান থেকে শাহাজাদা ভাট্টি নামের এক গ্যাংস্টার ভিডিও বার্তার এই হুমকি দেন। ভিডিও বার্তাটিতে দাবি করা হয়েছে, সম্প্রতি মিঠুন চক্রবর্তী সংখ্যালঘু ভারতীয় মুসলিমদের নিয়ে। কিছু অপ্রীতিকর মন্তব্য করেছেন। বিষয়টি মুসলিম সম্প্রদায়ের মানুষের ধর্মীয় ভাগাবেগে আঘাত করেছে। এমন কাজের জন্য ভিডিও বার্তায় তাকে দ্রুত ক্ষমা চাইতে বলা হয়েছে। এমনকি হুমকিদাতা এজন্য সময় বেঁধে দিয়েছেন। বার্তাটিতে বলা হয়েছে আগামী ১০/১৫ দিনের মধ্যে মিঠুনকে’ ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে।

বারবার দল পাল্টানো মিঠুন চক্রবর্তী গত ২৭ অক্টোবর কলকাতায় বিজেপির সদস্য সংগ্রহকালে উপস্থিত ছিলেন। সল্টলেকের ইজেডসিসিতে আয়োজিত সেই কর্মসূচিতে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে মিঠুন বলেছিলেন, “আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি, যা করতে হয় সব করব। এই সব কিছুর মধ্যে অনেক অর্থ লুকিয়ে রয়েছে। আমাদের এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাকে কিছু বলবেন। এমন কথা না বলতে বলবেন কিন্তু না, কিছুই হল না। আমি মুখ্যমন্ত্রী নই তবে বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তাই ভাগীরথীতে কেটে ভাসিয়ে দেব না। কিন্তু তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’ ভোটারদের মধ্যে হিন্দু-মুসলিম বিদ্বেষপূর্ণ মন্তব্য করে প্রবীণ অভিনেতা বলেছিলেন, “এটা অভিনেতা মিঠুন চক্রবর্তী বলছে না। ১৯৬৮ সালের ২৮ বছর বয়সী মিঠুন বলছে। রাজনীতি করেছি, রক্তের রাজনীতি করেছি। সব জানি, কে কোথা থেকে কী করবে। আপনাদের পাশে চাই, সাহস চাই। বুক ফুলিয়ে এগিয়ে আসতে হবে।” মিঠুনের বিতর্কিত এমন মন্তব্যের জেরে ইতোমধ্যেই শহরের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এমনকি এ ঘটনায় গত মঙ্গলবার কলকাতার জোড়াসাঁকো এলাকার স্থানীয় বাসিন্দাদের একাংশ মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এ ছাড়া, বৌ বাজার থানায় এক ব্যক্তি তার বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছেন। বিধান নগর দক্ষিণ থানাতেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অবশেষে সরাসরি পাকিস্তান থেকে ভিডিও বার্তায় হুমকি পেলেন মিঠুন চক্রবর্তী। বিষয়টি নিয়ে বয়স্ক এই অভিনেতা এখনও কোন প্রতিক্রিয়া দেখাননি।

তথ্যসূত্রঃ ইনকিলাব

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews