একতা ডেস্ক: মেধার ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির দাবিতে রাজধানী ঢাকার মোহম্মদপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সামনে মীরপুর সড়ক অবরোধ করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পুলিশ জানায়, শিক্ষার্থীরা পেট ভেঙে রাস্তায় নেমে এলে মিরপুর রোডের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়।
তাদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়।

Leave a Reply