1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন চুক্তি স্বাক্ষর

  • শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ গননা করুন

একতা ডেস্কঃ ‘মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন’ চুক্তি স্বাক্ষর করা হয়েছে বিমসটেক সম্মেলনের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৯টায় টেকসই ও স্থিতিশীল বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে। বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এছাড়াও আজ বেশকিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে হচ্ছে দক্ষিণ এশিয়ার সাত দেশের জোট বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলন। বৃহস্পতিবার সকালে সাংরিলা হোটলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যেখানে বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, ভুটান, মিয়ানমার ও শ্রীলঙ্কারা মন্ত্রীরা অংশ নেন। এর পর বিমসটেকের মহাসচিব ও আইওআরএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সম্মেলনে যোগ দিতে আজ ব্যাংকক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ বিকেল ৪টায় সম্মেলন বিষয়ে আপডেট জানাতে প্রেস ব্রিফিং করবেন থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। সন্ধ্যা ৭টায় ইয়াং জেনারেশন ফোরাম নিয়ে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের প্রেস ব্রিফিং হবে, যেখানে পুরো অনুষ্ঠানের সারসংক্ষেপ তুলে ধরা হবে বলে উল্লেখ করা হয়েছে বিমসটেক সম্মেলনের কর্মসূচিতে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews