1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

মে মাসে সড়কে ৬১৪ জনের প্রাণহানি

  • শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৩৬ গননা করুন

একতা ডেস্কঃ বেশিরভাগ সড়ক দুর্ঘটনার কারণ হচ্ছে মোটরসাইকেল। গত মে মাসে দেশের সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে ৬৫২টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৫৮ জন। এর মধ্যে শুধু সড়কপথেই ৫৯৭টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬১৪ জন, আহত হয়েছেন আরও ১ হাজার ১৯৬ জন। নিহতদের প্রায় ৪১ শতাংশই মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন।

১২ জুন, বৃহস্পতিবার বেসরকারি সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। সমিতির মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌপথের দুর্ঘটনার সংবাদ মনিটর করে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ২৩৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২৫৬ জন প্রাণ হারিয়েছেন, যা সড়ক দুর্ঘটনায় মোট নিহতের ৪১.৬৯ শতাংশ। এ ছাড়া ২০১ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।

দুর্ঘটনার দিক দিয়ে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এখানে মে মাসে ১৩৯টি দুর্ঘটনায় ১৪৮ জন নিহত হয়েছেন। বিপরীতে বরিশাল বিভাগে সবচেয়ে কম-৩০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০ জন।

নিহতদের মধ্যে ১৫৪ জন চালক, ১০৩ জন পথচারী, ৬৭ জন পরিবহন শ্রমিক এবং ৯২ জন শিক্ষার্থী ছিলেন। এ ছাড়া ৮৮ জন নারী এবং ৫৮ জন শিশু দুর্ঘটনায় নিহত হন।

যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় জড়িত যানবাহনের সংখ্যা ৯৪৫টি। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল-২৯.৪১ শতাংশ। দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান (২২.৫৩ শতাংশ)। এর পর রয়েছে বাস (১২.৪৮ শতাংশ) এবং ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক (১৪.১৭শতাংশ)।

১। সড়কে তিন চাকার যানবাহনের অবাধ চলাচল, ২। সড়কে রোড সাইন, লাইট বা টার্নিং চিহ্নের অভাব, ৩। যানবাহনের ত্রুটি ও ফিটনেসবিহীন অবস্থা, ৪। অদক্ষ চালক ও বেপরোয়া গতি, ৫। ট্রাফিক আইন অমান্য, ৬। উল্টো পথে গাড়ি চালানো, ৭। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন ও ৮। সড়কে চাঁদাবাজি এবং চালকদের দীর্ঘ কর্মঘণ্টা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews