1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত

  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ২৯ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হওয়ার খবর পাওয়াগেছে। এতে ভাঙ্গা উপজেলার হৃদয় শেখ (২০) নামে এক পথচারী ও নগরকান্দা উপজেলার শাকিব শেখ (২২) নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় ভাঙ্গা বিশ্বরোড গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় শেখ ভাঙ্গা পৌরসভার ছিলাধরচর গ্রামের ইলিয়াস শেখের ছেলে ও মোটরসাইকেল চালক নিহত শাকিব শেখ নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের বাসিন্দা এবং নগরকান্দা সদর বাজারের সার ব্যবসায়ী এনায়েত হোসেনের ছোট ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় বিশ্বরোড গোল চত্বর এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল পথচারী হৃদয় শেখকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে গিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে আঘাত পায় এবং ঘটনাস্থলেই তিনি মারা যায়। এ সময় মোটরসাইকেল চালক শাকিব শেখও গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত শাকিবকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।

দুর্ঘটনার খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হোন এবং দুই নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে।

নিহত শাকিবের নামাজে জানাযা বৃহস্পতিবার সকাল ১০ টায় নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews