1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

মোদীর ভোটারে নেই আস্থা পুণ্যস্নানেই ভরসা

  • মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩১ গননা করুন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

একতা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার মহাকুম্ভে যাচ্ছেন। সঙ্গমে পুণ্যস্নান করবেন তিনি। সেদিনই রয়েছে দিল্লির বিধানসভা নির্বাচন। ভোটের দিন মোদীর পুণ্যস্নান ঘিরে সরগরম রাজনীতির অঙ্গন। প্রধানমন্ত্রীর এই পুণ্যস্নানকে ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করেছে উদ্ধবপন্থী শিবসেনা। মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোমবার উত্তাল হয়েছে সংসদ। আজ সংসদে ভাষণ দেওয়ার কথা মোদীর। কখন পুণ্যস্নান করবেন তিনি?

বুধবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে সঙ্গমে পুণ্যস্নান করবেন তিনি। সকাল ১০টা ৫ মিনিটে তাঁর প্রয়াগরাজ বিমানবন্দরে নামার কথা। তারপর রওনা দেবেন আরিয়েল ঘাটের উদ্দেশে। সেখান থেকে নৌকা করে মহাকুন্তে পৌঁছবেন তিনি।

মৌনী অমাবস্যার ভোরে কুম্ভে স্নান করতে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনায় সোমবার উত্তাল হয় সংসদ। কক্ষত্যাগ করেন বিরোধী সাংসদররা। পদপিষ্ট হওয়ার ঘটনায় ১ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন রাজ্যসভার প্রধান বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে। লোকসভা এবং রাজ্যসভা থেকে কক্ষত্যাগ করেন বিরোধী সাংসদরা। এই প্রেক্ষাপটে বুধবার মোদীর কুম্ভ সফর নয়া মাত্রা যোগ করল বলেই মনে করা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews