একতা ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বৈঠকে ঢাকা দিল্লির কাছ থেকে কিছু কঠিন আলোচনা আশা করতে পারে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁক। আগামী এপ্রিলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মধ্যে একটি বৈঠক হতে পারে। এমন বার্তা জানিয়েছে ভারতের গণমাধ্যম অরগানাইজার। গেল মঙ্গলবার প্রকাশিত এক সংবাদে এ কথা বলে গণমাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়, যদিও এটি দ্বিপাক্ষিক নিশ্চিত করা হয়নি, তবে প্রধানমন্ত্রী মোদি এবং প্রফেসর ড. মোহাম্মদ ইউনূস সম্ভবত বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর সাইডলাইনে দেখা করবেন। থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বৈঠকটি ৩ থেকে ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
দু’পক্ষই সাইডলাইনে বৈঠক করছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কিছুই নিশ্চিত করা যায়নি। একজন কর্মকর্তা অর্গানাইজারকে বলেছেন, মূল শীর্ষ সম্মেলনটি ৪ এপ্রিল অনুষ্ঠিত হবে এবং দুই পক্ষের মধ্যে ৩ এপ্রিল বৈঠকের সর্বোচ্চ সম্ভবনা রয়েছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর এটাই হবে দুই নেতার মধ্যে প্রথম আলাপ। ভারতের প্রধানমন্ত্রী মোদির আগে গত বছরের ৩-৪ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনের জন্য থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। তবে থাইল্যান্ডের কিছু অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে তখন বৈঠকটি স্থগিত করা হয়।

Leave a Reply