একতা ডেস্কঃ বৈদ্যুতিক সট সার্কিটে হঠাৎ আগুন লেগে গেল মৌলভীবাজারের সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমেদের বাড়িতে। ঘুমন্ত অবস্থায় আগুনের সৃষ্টি হলে ঘরে ঘুমিয়ে থাকা দুই নারী শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। মৃতরা হলেন, রুমেল আহমেদের মা মেহেরুন্নেসা (৬৫) এবং চাচি ফুলেছা বেগম(৬০)। জানা গেছে শহরতলীর মোস্তফাপুর গ্রামে রুমেল আহমেদের বাড়িতে ঘটনাটি ঘটে রাত আড়াইটার দিকে।
ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করেন। মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম একটি কক্ষে আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ে ছিলেন। তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন। ডুপলেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা। বৈঠক খানা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটানা স্থল পরিদর্শন করেছে।

Leave a Reply