1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

যদি আজ চাঁদ দেখা যায় কাল হবে ঈদ

  • রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ১৯০ গননা করুন

একতা ডেস্কঃ এ বছরের পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতর আগমনের ক্ষণ গণনা চলছে। রবিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ অনুসন্ধান করবে বাংলাদেশ সরকারের জাতীয় চাঁদ দেখা কমিটি। এ দিন দেশে ১৪৪৬ হিজরি সনের ২৯ রমজান। তাই সন্ধ্যা থেকে ঈদের নতুন চাঁদ দেখার তথ্য চেয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানাবে জাতীয় কমিটি। আর রবিবার চাঁদ দেখা গেলে আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে ঈদুল ফিতর। চাঁদ দেখা গেলেই মুসলমানদের এক মাসের সিয়াম সাধনা শেষে হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায়, তাহলে আরও একদিন রোজা রাখার সুযোগ পাবেন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। সেই হিসেবে ঈদ হবে মঙ্গলবার।

শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ৩০ মার্চ, রবিবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। গতকাল শনিবার মক্কার সময় সন্ধ্যার পর এক বিবৃতিতে সৌদির সুপ্রিমকোর্ট চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন এবং রবিবারকে আনুষ্ঠানিকভাবে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল ৩১ মার্চ, সোমবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে। কাউন্সিল চাঁদ দেখা সংক্রান্ত বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে এ সিদ্ধান্ত জানায়।

স্থানীয় সময় শনিবার রাত ৯টা ৫৭ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হবে। তবে তা আকাশে দেখা যাবে ৩০ মার্চ, রবিবার। এ কারণে ৩০ দিন রোজা পূর্ণ করে সোমবার ঈদ পালন করা হবে। এই পদ্ধতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বেশ কয়েকটি ফতোয়া পরিষদ অনুসরণ করে থাকে। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় দেখা যায়নি শাওয়াল ও পবিত্র ঈদুল ফিতরের চাঁদ। দেশটিতে গতকাল রমজানের ২৯তম দিন ছিল। কিন্তু কোথাও চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল ৩১ মার্চ, সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে। যার অর্থ ইন্দোনেশিয়ার মানুষ ৩০টি রোজা পূর্ণ করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews