1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে নৌযান শুমারি ২০২৬-এর তথ্যসংগ্রহ কার্যক্রম উদ্বোধন মোটরসাইকেল দূর্ঘটনায় নগরকান্দা ও ভাঙ্গার দুইজন নিহত শালিখায় ১৬ পিচ ইয়াবাসহ আটক ১ জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মহালছড়িতে রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরকান্দায় পাগলের তুলকালাম কান্ড! উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

যশোরে এসপি নিজে দাঁড়িয়ে থেকে ফুটপাত দখলমুক্ত করলেন

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ গননা করুন

একতা ডেস্কঃ যশোরে ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে পুলিশ। পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ নিজে উপস্থিত থেকে ওই অভিযান পরিচালনা করেছেন। গত ১৫ জানুয়ারি বুধবার রাত আটটার দিকে যশোর শহরের গাড়িখানা রোড, ঈদগাহের সামনের রাস্তা এবং মুজিব সড়কসহ বিভিন্ন সড়কে এই অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবারও ওই অভিযান অব্যহত থাকে।

অভিযানে সঙ্গ দিয়েছিলেন যশোর কোতোয়ালি থানা অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) ইন্সপেক্টর শেখ বাবুল আক্তার, পুলিশ পরিদর্শক(অপারেশন) দেবাশীষ, ট্রাফিকের ইন্সপেক্টর মো. মাহফুজুর রহমান, ট্রাফিক পরিদর্শক জহির মজুমদার, পুরাতন কসবা ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পুলিশ কর্মকর্তা।

পুলিশ প্রধান জিয়াউদ্দিন আহমেদ বলেছেন, যশোর শহরকে যানজট মুক্ত করতে পুলিশ নিরলস কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতা বজায় রাখতে হচ্ছে। প্রথম দিনে ফুটপাত দখলে থাকা ক্ষুদ্র ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে। তাদের স্থাপনা সরিয়ে নিয়ে ফুটপাত দখলমুক্ত করতে বলা এবং সচেতন করা হচ্ছে। ফুটপাত দখল করে রাখলে শহরে যানজট বেশি সৃষ্টি হয়। ফলে মানুষকে সচেতন করার পাশাপাশি উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তিনি একই সাথে এই বিষয়ে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews