1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যশোরে ছাত্রদল নেতাসহ ২ জন গ্রেফতার যুবদলকর্মী হত্যা মামলায়

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩৭০ গননা করুন

একতা ডেস্কঃ যশোর জেলার ঝিকরগাছায় যুবদল কর্মী পিয়াল হাসান হত্যা মামলায় ছাত্রদল নেতা শামীম ও মেহেদীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬-এর সদস্যরা। গত ১১ নভেম্বর, সোমবার দিবাগত রাতে খুলনার চুকনগর ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। ১২ নভেম্বর, মঙ্গলবার সকালে যশোর র‍্যাব-৬ যশোর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার হওয়া শামীম রেজা (৩২) যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে ও মেহেদী হাসান (২৪) একই গ্রামের নজরুল ইসলাম নজুর ছেলে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-৬ যশোর ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ফ্লাইট লেফটেন্যান্ট রাসেল বলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের কিতাব আলীর ছেলে যুবদল কর্মী পিয়াল হাসান গত ৯ নভেম্বর দুপুরে ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির ফিরছিলেন। পথিমধ্যে মিতালী সিনেমা হল রোডে পৌঁছালে দুর্বৃত্তরা পিয়ালকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এ সময় পিয়াল দৌড়ে ঝিকরগাছা সরকারি পাইলট বালিকা বিদ্যালয়ে অবস্থান নেয়। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় পিয়ালের বাবা কিতাব আলী ঝিকরগাছা থানায় ছাত্রদল নেতা শামীমসহ ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‍্যাবের দুটি টিম সোমবার গভীর রাতে খুলনার চুকনগর এলাকায় অভিযান চালিয়ে আসামি শামীমকে ও ঝিনাইদহের মহেশপুর এলাকায় অভিযান চালিয়ে মেহেদীকে গ্রেফতার করে। গ্রেফতার আসামিদের ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, পিয়ালের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। যার জের ধরে হত্যাকা- ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

তথ্যসূত্রঃ কল্যাণ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews