1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যশোরে জিম্মি করে চাঁদা আদায় করতে গিয়ে আটক চাঁদাবাজ

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৪৪ গননা করুন

একতা ডেস্কঃ যশোর আর্মি মেডিকেল কলেজের শিক্ষার্থী দম্পতিকে জিম্মি করে চাঁদা আদায়কালে নিশানুর রহমান অস্তর (২২) নামে এক দুর্বৃত্তকে সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রাম থেকে হাতেনাতে আটক করেছে যৌথ বাহিনী।

পুলিশ জানায়, আটক নিশানুর রহমান অন্তর বড় ভেকুটিয়া গ্রামের শেখ আব্দুল আলিম হারুনের ছেলে। তাকেসহ ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি থানায় মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী রাকিবুল ইসলাম। অপর আসামিরা হলো, ভেকুটিয়ার টনি, জিসান, রানা, হাসান, রিফাত হাসান হৃদয় ও আলম। মামলায় রাকিবুল ইসলাম উল্লেখ করেন, তিনি এবং তার স্ত্রী যশোরে আর্মি মেডিকেল কলেজে পড়াশোনা করেন। পড়াশোনার সুবিধার্থে তারা বড় ভেকুটিয়া গ্রামের মেহেদী হাসানের বাড়িতে ভাড়া থাকেন। গত শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উল্লেখিত আসামিরা কলিং বেল বাজালে রাকিবুল ইসলাম দরজা খুলে দেন। এ সময় আসামিরা জোরপূর্বক ঘরের ভেতর ঢুকে তারা স্বামী-স্ত্রী নন এবং অবৈধভাবে রয়েছেন এ কথা বলে রাকিবুল ইসলামের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। তারা রাকিবুল ইসলামকে মারপিটও করে। এক পর্যায়ে তারা ভয়ভীতি দেখিয়ে রাকিবুল ইসলামের বিকাশ অ্যাকাউন্টে থাকা ২৫ হাজার টাকা এবং স্ত্রীর নগদ অ্যাকাউন্টে থাকা ৩০ হাজার টাকা উঠিয়ে নেয়। এছাড়া তারা রাকিবুল ইসলামের স্ত্রীর দামি মোবাইল ফোনসেট কেড়ে নেন। এরই এক ফাঁকে রুমের বাইরে গিয়ে মোবাইল ফোনে বিষয়টি যৌথ বাহিনীকে জানান রাকিবুল ইসলাম। পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে চাঁদাবাজদের মধ্যে অন্তরকে আটক করে। অন্যরা কৌশলে পালিয়ে যায়।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews