1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যশোরে বাংলাদেশ ব্যাংকের ভূঁয়া কর্মকর্তা মিজানুর আটক

  • শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ২৮৬ গননা করুন

একতা ডেস্কঃ পিবিআই যশোরের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া চক্রের প্রধান অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করেছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তিনি তেতুলতলা ঈদগাওপাড়ার মোসলেম উদ্দিন গাজীর ছেলে। এ ঘটনার সাথে জড়িত মিজানুরের স্ত্রী তানিয়া সুলতানা পালিয়ে গেছে। পিবিআই যশোরের পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শার্শা উপজেলার সোনাতনকাটি গ্রামের শাহজাহান আলী ভুট্টোর স্ত্রী রোকসানা বেগম সম্প্রতি এ চক্রের মাধ্যমে প্রতারিত হয়ে পিবিআই যশোরে অভিযোগ করেন। বিষয়টি তারা গুরুত্বের সাথে নিয়ে তদন্ত শুরু করেন। যার দায়িত্ব দেয়া হয় এসআই হাসানুজ্জামানকে। এসআই হাসানুজ্জামান বলেন, অভিযোগ পেয়ে তিনি ঘটনাস্থল শার্শার সোনাতনকাটি গ্রামে যান। সেখানে যেয়ে জানতে পারেন ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মিজানুর দম্পতি। নিজেকে পরিচয় দিতেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। সেখান থেকেই রোকসানার সাথে পরিচয় হয় এ চক্রের। ঈদসহ বিভিন্ন উৎসবে বড় ধরনের আয়োজন করে এলাকাবাসীর আপ্যায়ন করে এ চক্র। এমনকি গরু জবাই দিয়ে মানুষকে খাওয়ানোর নজির রয়েছে তাদের। এসব দেখে এলাকায় বিশ্বস্ততা অর্জন করেন মিজানুর। পরবর্তীতে মিজানুর পরিচিতদের জানান, তিনি ডাচবাংলা ব্যাংক থেকে শতকরা তিন শতাংশ মুনাফা হারে লোন দিতে পারবেন। তবে, একলাখ টাকা নিতে হলে অগ্রিম পাঁচ হাজার টাকা দিতে হবে ও গ্রহীতার একাধিক ব্যাংক চেক দিতে হবে। তার এমন প্রচারণায় মানুষ লোন নিতে হুমড়ি খেয়ে পড়েন। একপর্যায় রোকসানাসহ ১৩ জন গ্রাহক ঋণ নেয়ার জন্য ৪৭টি চেক জমা দেন। একই সাথে মিজানুর দম্পতির হাতে ৯ লাখ ৫০ হাজার টাকা দেন তারা। এক মাসের মধ্যে গ্রাহককে চাহিদামত ঋণ দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। এর মাঝে সাড়ে নয়লাখ টাকা নিয়ে গত ৩০ আগস্ট রাতে সপরিবারে ভাড়াবাড়ি থেকে চম্পট দেয় মিজানুর দম্পতি। পরে অসহায় হয়ে পড়েন গ্রাহকেরা। ভুক্তভোগীদের মধ্যে রোকসানা পিবিআই’র কাছে অভিযোগ দেয়ার পর পিবিআই তদন্ত করে বিষয়টি এবং তাকে আটক করা হয়। শার্শা থানায় নিয়মিত মামলা করেছেন রোকসানা। পরে বৃহস্পতিবার মিজানুরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এসআই হাসানুজ্জামান আরও জানান, এ ঘটনার সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখছেন তারা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews