1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যশোরে মাদক দ্রব্যসহ ৪জন আটক

  • বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৯ গননা করুন

একতা ডেস্কঃ যশোরে পৃথক অভিযানে মাদক দ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে। এছাড়া মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানিয়েছে, গত রোববার দুপুর দুইটার দিকে মণিরামপুর উপজেলার জয়নগর গ্রামের লিটন হোসেনের (৩২) বাড়িতে অভিযান চালিয়ে ৫৫ বোতল রেক্টিফাইট স্পিরিট উদ্ধার করা হয়। লিটন জয়পুর গ্রামের মকবুল হোসেন মকোর ছেলে। বিকেল তিনটার দিকে মাছ বাজার এলাকার ভাড়াকৃত দোকান থেকে ২০ বোতল রেক্টিফাইট স্পিরিটসহ আলমগীর হোসেন (৫৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আলমগীর মাহদেবপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। এই ঘটনায় মণিরামপুর থানায় আলাদা দুইটি মামলা হয়েছে। রাত ৮টার দিকে সদর উপজেলার বসুন্দিয়া গাইদগাছি গ্রামের নাজিম উদ্দিন ছিন্টুর বাড়ি থেকে সাড়ে ৩শ গ্রাম গাঁজা ও ১২ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ জামির আলী (৪২) নামে এক যুবককে আটক করা হয়। জামির ঝিকরগাছার বারবাকপুর শেখ পাড়ার মৃত আইয়ুব আলীর ছেলে। এ সময় মাদক ব্যবসায়ী ছিন্টুর স্ত্রী জেসমিন আক্তার (৩৭) পালিয়ে যান।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের খ সার্কেলের সদস্যরা সোমবার সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে অভিযান চালিয়ে জিয়াউর রহমানের (৩৮) ঘর থেকে সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করেছে। আটক জিয়া ওই গ্রামের শফিউর রহমানের ছেলে। এছাড়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উদ্যোগে একটি মোবাইল কোর্ট যশোর শহরের চাঁচড়া ও শংকরপুর জমাদ্দারপাড়ায় পরিচালিত হয়। এ সময় ৪ মাদকসেবীকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়েছে। এদিকে ডিবি পুলিশের এসআই আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত রোববার বিকেল পৌনে ৫টার দিকে মুড়লী একটি সুপার মার্কেটের সামনে থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তোফিদুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করা হয়। তোফিদুল রামনগর খাঁপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।

তথ্যসূত্রঃ স্পন্দন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews