1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

যশোরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৩ গননা করুন

একতা ডেস্কঃ যশোর শহরের চারখামা মোড়ের পাশে এক তিন তলা বাড়ির ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক রজত ঞ্চন সাহা স্বপ্নীল ওই এলাকার রবিতোষ সাহার ছেলে।

তাদের পরিবারের গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার কালুখালীতে। ওই বাড়িতে ভাড়া থাকতেন আর টিবি ক্লিনিক মোড়ে ফার্মেসির দোকান দিয়ে ব্যবসা করতেন বাবা রবিতোষ। বর্তমানে স্বপ্নীলের বাবা ঢাকাতে মাকে নিয়ে অবস্থান করছেন। স্বপ্নীলের মা আইসিইউতে ভর্তি। স্বপ্নীল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচ এসসি ২য় বর্ষের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, জনি কাবাব ঘরের পাশে শেখ আব্দুল মতিনের বিল্ডিং এর তিনতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন স্বপ্নীল। কিন্তু প্রায় দুই মাস ধরে মা বাবা ঢাকাতে রয়েছেন। স্বপ্নীল একায় থাকতেন ওই ফ্লাটে। কখনো বাড়িতে আসতেন আবার কখনো আসতেন না। মঙ্গলবার সকালে হঠাৎ ওই ফ্লাটের তিনতলা থেকে প্রচন্ড দুর্গন্ধ পান তারা। সেখানে যেয়ে দেখেন ভেতর থেকে লক করা। পরে স্বপ্নীলকে ডাকাডাকি করলেও কোনো সাড়া শব্দপাওয়া যায়না। বাধ্য হয়ে তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে দেখে ঘরের ভেতরে স্বপ্নীলের মরদেহ ঝুলে রয়েছে।

এদিকে, স্বপ্নীলের ঘনিষ্ট একটি সূত্র জানায়, সম্প্রতি স্বপ্নীল মুসলমান এক মেয়েকে বিয়ে করে। যা নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি হয়। পারিবারিক ভাবে তিনি দুশ্চিন্তায় থাকতেন। এছাড়াও স্বপ্নীল মাদকাশক্ত ছিলেন। তার বিরুদ্ধে নড়াইলে ডাকাতি মামলা রয়েছে। এরবাইরেও মাদক সহ আরও কয়েকটি মামলা রয়েছে। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে। এখনি কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর বলা যাবে। তবে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আত্মহত্যা করেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews