1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

যশোরে সাবেক ওসি ও আ.লীগ সমর্থকসহ ৩৫ জনের নামে মামলা

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ৩২১ গননা করুন

একতা ডেস্কঃ যশোর জেলার মণিরামপুরের জয়পুর গ্রামের জামায়াত কর্মী আনিছুর রহমানকে বাড়ি থেকে গুলি করে হত্যার ১১ বছর পরে যশোর আদালতে মামলা হয়েছে। নিহতের পিতা ইব্রাহিম মোল্যা বাদী হয়ে গতকাল মঙ্গলবার মণিরামপুর থানার সাবেক ওসি, দারোগা এবং স্থানীয় ১৩ আওয়ামী সমর্থকসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলাটি করেছেন। বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে বিশেষ পুলিশ সুপার সিআইডি পুলিশ যশোর জোনকে আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুজ। আসামিরা হলেন, মণিরামপুর থানার সাবেক ওসি এসআই শংকর চন্দ্র মাতব্বর, এসআই নিশিকান্ত সরকার, এসআই মাহমুদ আল ফরিদ ভুইয়া, এসআই জামিরুল ইসলাম, এসআই রজমান আলী, এসআই তাসনিম আলম, এসআই রবিউল ইসলাম, এসআই শিকদার মতিয়ার রহমান, এসআই শাহ হোসেন, এসআই মহসিন আলী, এসআই বাবর আলী, এসআই সেলিম, এএসআই আশরাফুল ইসলাম, এএসআই জাকির হোসেন, এএসআই আব্দুল্লাহ এএসআই ইকরামুল হক, এএসআই ফারুক হোসেন, এএসআই কামাল হোসেন, এএসআই প্রসেনজিত কুমার মল্লিক, এএসআই ইমলাক হোসেন, জয়পুর গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে হাবিবুর রহমান, মৃত মোজাহার সূরাদারের ছেলে আব্দুল মজিদ, মৃত নওশের আলী মহলদারের ছেলে মোমতাজ আলী, ইয়াবুব্বার আলী মোল্যার ছেলে হোসেন আলী মোল্যা, আকবার আলী সরদারের ছেলে আজিজুর রহমান রাজিব, মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে আসাদুজ্জামান বাবু, মৃত আব্দুস সালাম দফাদারের ছেলে ইসলাম, মৃত ইয়াকুব্বার সরদারের ছেলে আব্দল মান্নান সরদার, এমরান মোড়লের ছেলে সিরাজুল ইসলাম, মৃত আক্কাস আলী গাজীর ছেলে মিকাইল হোসেন, ঢাকুরিয়া গ্রামের হারান সরদারের ছেলে ইনতাজ আলী, মণিরাপুরের অনিল ঘোষের ছেলে বিল্পব ঘোষ বাপ্পি ও মৃত আব্দুর রহমানের ছেলে আনিসুর রহমান।

মামলার বিবরণে বলা হয়েছে, উপজেলার জয়পুর গ্রামের ইব্রাহীম মোল্যা ও তার ছেলে আনিছুর রহমান জামায়াতে ইসলামীর সক্রিয় কর্মী ছিলেন। ২০১৩ সালের ২২ মার্চ গভীর রাতে একদল পুলিশ ইব্রাহীম মোল্যার বাড়িতে যায়। এ সময় তারা ইব্রাহীম মোল্যার ছেলে আনিছুর রহমানকে ধরে থানায় নিয়ে যায়। ওই রাতে ইব্রাহিম মোল্যা তার স্বজনদের নিয়ে থানা গেলে আনিছুরের বিরুদ্ধে নাশতকার অভিযোগ এনে ২০ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পারায় ইব্রাহিম মোল্যাকে গালিগালাজ দিয়ে তাড়িয়ে দেয়। নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসে ইব্রাহীম ও তার স্বজনেরা। পরদিন সকালে লোকমুখে ইব্রাহীম মোল্যা জানতে পারেন এলাকার জামতলা কাচা রাস্তার উপর গুলিবিদ্ধ আনিছুরের লাশ পড়ে আছে। এই সংবাদের ভিত্তিতে ইব্রাহীম মোল্যা স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গেলে আসামিরাসহ আরও অনেক পুলিশ পথিমধ্যে গতিরোধ করে লাশের কাছে পৌঁছাতে দৈয়না। তড়িঘড়ি করে পুলিশ আনিছুরের লাশ গাড়িতে ভুলে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এরপরে ময়নাতদন্ত শেষে সেখান থেকে আসামিরা সাথে এসে পুলিশ পাহারায় আনিছুরের লাশ দাফন করে। পরবর্তীতে আসামিরা প্রভাবশালী হওয়ায় ঘটনার পর থানা বা আদালতে মামলা করা সম্ভব হয়নি। পরিবেশ অনুকূলে আসায় তিনি এই ব্যাপারে মামলা করার জন্য থানা পুলিশের কাছে যান। কিন্তু পুলিশ আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

তথ্যসূত্রঃ কল্যাণ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews