1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভারতের ৪ কম্পানির ওপর

  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৬ গননা করুন

একতা ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল শিল্পে তাদের ভূমিকার অভিযোগ তুলে চারটি ভারতীয় কম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। সোমবার মার্কিন ট্রেজারি বিভাগ কর্তৃক এই ঘোষণা দেওয়া হয়। পদক্ষেপটি তেহরানের তেল বাণিজ্যের বিরুদ্ধে ওয়াশিংটনের অব্যাহত চাপ দেওয়ার প্রচারণার অংশ। গতকাল মঙ্গলবার ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র অস্টিনশিপ ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, বিএসএম মেরিন এলএলপি, কসমস লাইনস ইনকর্পোরেটেড এবং ফ্লাক্স মেরিটাইম এলএলপি-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই কম্পানিগুলোর বিরুদ্ধে ইরানি পেট্রোলিয়াম-সম্পর্কিত পণ্য পরিবহনে সহায়তা করার অভিযোগ আনা হয়েছে। চারটি প্রতিষ্ঠানের মধ্যে কসমস লাইনস ইনকরপোরেশনকে ইরানের পেট্রলজাত পণ্য পরিবহনে জড়িত থাকার অভিযোগে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

বাকি তিনটি প্রতিষ্ঠান ইরানের জ্বালানি তেল ও পেট্রলজাত পণ্য পরিবহনকারী বিভিন্ন নৌযানের বাণিজ্যিক অথবা কারিগরি ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। যা মার্কিন আইনের অধীনে তাদের কঠোর বিধিনিষেধের সম্মুখীন হয়েছে। ট্রাম্প ৪ ফেব্রুয়ারি একটি জাতীয় নিরাপত্তা স্মারক জারি করার পর থেকে ইরানের তেল রপ্তানি লক্ষ্য করে নিষেধাজ্ঞার এটি দ্বিতীয় ধাপ। যেখানে কর্তৃপক্ষকে মধ্যপ্রাচ্যের দেশটির ওপর চাপ তীব্র করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, অস্থিতিশীল কর্মকাণ্ড পরিচালনার জন্য তহবিল সংগ্রহের প্রয়োজনে ইরানকে জ্বালানি তেল বিক্রির ওপর নির্ভর করতে হয়। তাই জ্বালানি তেল বিক্রি বাড়াতে নৌযান, পরিবহনকারী এবং মধ্যস্থতাকারীদের একটি গোপন নেটওয়ার্কের ওপর নির্ভর করে যাচ্ছে ইরান। ইরানের তেল সরবরাহ শৃঙ্খলের সকল দিককে লক্ষ্যবস্তু করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সকল উপলব্ধ সরঞ্জাম ব্যবহার করবে এবং ইরানি তেলের ব্যবসাকারী যে কেউই উল্লেখযোগ্য নিষেধাজ্ঞার ঝুঁকির সম্মুখীন হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews