1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গাজায়

  • শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ ইসরায়েলের সঙ্গে গাজার শাসকগোষ্ঠী হামাসের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। হামাস জানিয়েছে, তারা প্রস্তাবটি এখনো পর্যালোচনায় রেখেছে, তবে বর্তমান রূপে এটি কার্যকর করা হলে এটি গাজায় ‘হত্যাকাণ্ড ও দুর্ভিক্ষের ধারাবাহিকতা’ই বজায় রাখবে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ২৯ মে, বৃহস্পতিবার জানান, ইসরায়েল প্রস্তাবটিতে সম্মতি দিয়েছে এবং ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এই প্রস্তাব হামাসের বিবেচনার জন্য পাঠিয়েছেন। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাঈম বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই প্রস্তাব ‘আমাদের জনগণের কোনো দাবিই পূরণ করেনি, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ বন্ধ করা’।

তিনি আরও বলেন, ‘তবুও আন্দোলনের নেতৃত্ব জাতীয় দায়িত্ববোধ থেকে প্রস্তাবের জবাব নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা করছে।’ হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহরি জানান, এই প্রস্তাবে ইসরায়েলের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি, গাজা থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা কিংবা অবরুদ্ধ এলাকায় মানবিক সহায়তা অবাধে প্রবেশের নিশ্চয়তা কিছুই নেই। ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে সম্মতির কথা প্রকাশ করেনি।

২৮ মে গাজা শহরে ইসরায়েলি বিমান হামলায় নিহত আল-আরাবিদ পরিবারের শিশুদের জানাজায় শোকাহত মানুষদের ভিড় দেখা গেছে। হামলার এই বেদনাদায়ক পরিণতি যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বাস্তবতাকে আরও জোরালোভাবে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews