1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে শালিখায় ছাত্রদল নেতৃবৃন্দের সাথে নয়নুজ্জামান মুন্সীর মতবিনিময় সভা

যুক্তরাষ্ট্রে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ আরোহী নিহত

  • শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১১০ গননা করুন
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে। সংবাদমাধ্যম সিবিএস নিউজ এ খবর জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যমটি জানায়, স্থানীয় বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, হেলিকপ্টারটিতে তিনজন প্রাপ্তবয়স্ক এবং অন্তত দুইজন শিশু ছিল। সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। সিটি হল সূত্র জানিয়েছে, নিহতরা ছিলেন স্পেন থেকে আগত একই পরিবারের সদস্য।

নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলটও রয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার তৎপরতায় নদীর দুই পাড়েই জরুরি সেবা কর্মীরা মোতায়েন হন। ম্যানহাটনের পশ্চিম প্রান্তে ওয়েস্ট সাইড হাইওয়ে ও স্প্রিং স্ট্রিটে নিউইয়র্ক পুলিশ মোতায়েন করা হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং উদ্ধার কার্যক্রম তদারকি করেন। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল বেল ২০৬ মডেলের। এটি নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটন এলাকা থেকে উড্ডয়ন করেছিল।

একটি তদন্ত সূত্র জানায়, হেলিকপ্টারটি ‘মেরিডিয়ান হেলিকপ্টার্স’ নামক লুইজিয়ানাভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন। ফ্লাইট রুট বিশ্লেষণে জানা গেছে, উড্ডয়নের পর হেলিকপ্টারটি গভর্নরস আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হাডসন নদীর পশ্চিম পাড় ধরে উড়ে যায়। জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে হেলিকপ্টারটি আবার ফিরে আসার পথে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews