1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যেখানেই যেত হাসিনার পরিবারের কান্নাকাটি শুরু হয়ে যেত বললেন সারজিস

  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ২৩১ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্র-জনতার লাগাতার আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেন, যেখানেই সে গিয়েছে হাসিনার পরিবারের কান্নাকাটি শুরু হয়ে যেত। তার পরিবারের ১৮ জন মানুষ, আর এই ২ হাজার জন মানুষ না? এদেরকে খুন করার সময় তার বুক কেঁপে উঠলো না? ২৩ নভেম্বর, শনিবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহতদের মাঝে চেক প্রদান অনুষ্ঠানে সারজিস আলম এসব প্রশ্ন তোলেন।

সারজিস গুলিবিদ্ধ একজনের ছবি দেখিয়ে বলেন, মানুষকে শুধুমাত্র পয়েন্ট ব্ল‍্যাংক শুট করে এভাবে তার খুলি এবং মগজ উড়িয়ে দেওয়া সম্ভব। সেই জায়গায় দূর থেকে কোন প্রশিক্ষিত স্নাইপার দিয়ে এ কাজ করানো হয়েছে। তাদের কি দেশের বাইরের কোথাও থেকে আনা হয়েছিল, নাকি ভাড়াটে খুনি’ নিয়ে আসা হয়েছিল ক্ষমতা বাঁচানোর জন্য নাকি দেশেই এমন হত্যাযজ্ঞ ঘটানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছিলো। আমাদের বীর শহিদদের সন্তানদের পক্ষ থেকে এই প্রশ্ন রাখলাম। তিনি আরো বলেছেন, খুনী হাসিনা ও তাদের দোসরদের এই জবাব দিতে হবে যে, এই ইসরাত, সামিউলরা কাদের বাবা বলে ডাকবে। কারা বাবার মত তাদের আগলে রাখবে।

সারজিস আরো বললেন, আমরা বিগত ১৬ বছরের অত্যাচার-নির্যাতন সব ভুলে গেসি। একজন ক্ষমতাপিপাসু, নরপিশাচ, খুনী কিভাবে শুধু ক্ষমতায় থাকার জন্য হাজার মানুষদের হত্যা করেছে। আমরা এই দুই হাজার লাশের উপর দাঁড়িয়ে এখন এইসব নিয়ে গল্প করি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews