1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

যেন বাঘ-সিংহ তার সন্তান

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ গননা করুন

একতা ডেস্কঃ জন্মের পর থেকেই বাঘ আর সিংহকে নিজ সন্তানের মতো করে লালন-পালন করে আসছেন। পশুগুলোকে নাম ধরে ডাকলেই ছুটে আসছে কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের কেয়ারটেকার রাজিবের কাছে। এমন দৃশ্যই চোখে পড়ে সেখানে গেলে।

দীর্ঘদিন ধরে বাঘ-সিংহের বেষ্টনীতে ডিউটি করছেন কেয়ারটেকার রাজিব। বাঘ আর সিংহের বেষ্টনী পাশাপাশি হওয়ায় চোখে চোখে রাখছেন রাজিব। পশুগুলোর কেউ একটু চেঁচামেচি করলেই ছুটে যাচ্ছেন তাদের কাছে। আবার এদের গায়ে একটু হাত বুলিয়ে দিলেই শান্ত হয়ে যাচ্ছে বাঘ-সিংহ। পশুপাখিকেও যে বসে আনা যায় তার উৎকৃষ্ট উদাহরণ রাজিব। তিনি নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছেন বাঘ-সিংহদের। মাঝে মাঝে তার সাথে অভিমান করতেও দেখা যায় এদের। রাজিব আলতো করে হাত বুলালেই রাগ যেন সব উড়ে যায়। এভাবেই বাঘ-সিংহের সাথে সংসার পেতেছেন রাজিব।

কথা বলে জানা গেছে, বর্তমানে সাফারি পার্কে জবা, তমা ও সম্রাট নামে তিনটি সিংহ এবং জয, জুঁই, নয়ন ও আঁখি নামের চারটি বাঘ রয়েছে। সব মিলিয়ে সাতটি বাঘ-সিংহ রয়েছে। এরা আলাদা আলাদাভাবে পাশাপাশি বেষ্টনীতে থাকে। ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত একটানা বাঘ-সিংহের বেষ্টনীতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করেন রাজিব। এ সময়ে পশুগুলোকে নিজের সন্তানের মতো করে গড়ে তুলেছেন। যার কারণে বাঘ-সিংহের দুঃখ-কষ্ট তিনি সহজেই বুঝতে পারেন।

বাঘ-সিংহ বড় হয়ে যাওয়ার পর ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত রাজিবকে জেব্রার বেষ্টনীর দায়িত্ব দেওয়া হয়। ২০২৩ সালের শেষের দিকে তাকে আবারও বাঘ-সিংহের দায়িত্ব দেওয়া হয়। তিনি আবারও আগের মতো করে বাঘ-সিংহকে পরম মায়া-মমতায় আগলে রেখেছেন। সপ্তাহে ছয় দিন বাঘ-সিংহকে গরুর মাংস খাবার হিসেবে দেওয়া হয়। প্রতিটি বাঘ বা সিংহের জন্য ৬ কেজি করে গরুর মাংস সরবরাহ করা হয়। তবে প্রতি মঙ্গলবার এদের কোনো খাবার দেওয়া হয় না। ওই দিন পশুগুলোকে খাবার হিসেবে শুধু পানি দেওয়া হয়। বাঘ-সিংহের শরীরে যাতে চর্বি জমে না যায়, সে জন্য সপ্তাহে একদিন খাবার বন্ধ রাখা হয় বলে পার্কসূত্রে জানা গেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews