1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যৌতুক দাবিতে যশোরে পুলিশ সদস্যের নামে মামলা

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০৫ গননা করুন

একতা ডেস্কঃ যৌতুক দাবির অভিযোগে পুলিশ সদস্য সুমন হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা হলো যশোরে। গতকাল সোমবার সদর উপজেলার শাখারিগাতি গ্রামের হাশেম আলীর মেয়ে সুমনা খাতুন বাদী হয়ে এই মামলাটি করেছেন। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যানকে আদেশ দিয়েছেন। আসামি সুমন হোসেন মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে ও মেহেরপুর পুলিশ লাইনে কর্মরত আছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সঞ্জীব কুমার সরকার।

জানা গেছে, আসামি সুমন হোসেন ২০১৮ সালের ১ আগস্ট পারিবারিকভাবে সুমনা খাতুনকে বিয়ে করেন। বিয়ের সময় সুমনের পরিবারের দাবি অনুযায়ী স্বর্ণালংকারসহ সংসারের যাবতীয় আসবাবপত্র দেয়া হয়। বিয়ের কিছুদিন পরই স্ত্রীর কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবিতে শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করেন সুমন। বিষয়টি সুমনা তার। পরিবারকে জানালে সুমনকে ১২ লাখ টাকা দেয়া হয়। ওই টাকা কিছুদিনের মধ্যেই খরচ করে আবার সুমন ৫ লাখ টাকা দাবি করে শারিরীক নির্যাতন শুরু করেন। সুমনা নির্যাতন সহ্য করেও স্বামীর সংসার করে আসছিলেন। গত ৮ নভেম্বর সুমন স্ত্রীর কাছে যৌতুকের টাকা চেয়ে মারপিট করে দুই মেয়েসহ পিতার বাড়ি তাড়িয়ে দেন। ১৫ নভেম্বর সুমন ও তার পরিবারের লোকজনকে ডেকে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে সুমনা আদালতে এই মামলাটি করেছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews