1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

যৌথ বাহিনীর অভিযানে মেহেরপুরে অস্ত্র গুলিসহ এক সন্ত্রাসীকে আটক

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ গননা করুন

একতা ডেস্ক: মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার যতারপুর গ্রাম থেকে ময়েন উদ্দিন (৩৫) নামের একজনকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে এই অভিযান চালানো হয়। আটক ময়েন উদ্দিন যতারপুর গ্রামে জমির বিশ্বাসের ছেলে। সে একজন সন্ত্রাসী এবং তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের নানা অভিযোগ রয়েছে বলে যৌথ বাহিনীর সূত্রে জানা গেছে। মুজিবনগর উপজেলার সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা আমাম হোসেন মিলুর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এই ময়েন উদ্দিন।

অভিযান সূত্র জানায়, যৌথ বাহিনীর একটি বিশেষ দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ময়েন উদ্দিনকে আটক করে। এসময় নিজ গ্রামের মাঠে পান বরজের ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি এক নলা একটি বন্দুক এবং দুই রাউন্ড গুলির সন্ধান দেয় আটক ময়েন উদ্দিন। অস্ত্র গুলিসহ ময়েন উদ্দিনকে রাতেই মুজিবনগর থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। ময়েন উদ্দিনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। ওই মামলার আসামি হিসেবে বুধবার তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews