1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন শালিখায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত পাহাড়ের ঐতিহ্যবাহী ফুলবিঝুর মধ্যে দিয়ে মহালছড়িতে তিন দিন ব্যাপি বিজু, সাংগ্রাই ও বৈসু’র আনুষ্ঠানিকতা শুরু মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত মহালছড়িতে ৬ এপ্রিল জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে রেলপথ অবরোধ

  • বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৬৭ গননা করুন

একতা ডেস্কঃ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জে রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে উল্লাপাড়া রেলগেইট এলাকায় শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি শুরু করেন।

তাদের অভিযোগ, শাহজাদপুরে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে নয় বছর আগে, কিন্তু স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) এখনো অনুমোদন দেয়নি সরকার। শিক্ষার্থীরা জানান, চলমান আন্দোলনের ধারাবাহিক অংশ হিসেবে তারা এ রেলপথ অবরোধ করেছেন।

এর আগে, গত বৃহস্পতিবার একই দাবিতে বগুড়া-নগরবাড়ী মহাসড়ক প্রায় তিন ঘণ্টা অবরোধ করেছিলেন তারা। রেলওয়ের পাকশী বিভাগীয় বানিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার কুন্ডু বলেন, রেলপথ একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায়ের জন্য কেন রেলপথ আটকাতে হবে আমাদের বোধগম্য নয়। সকাল থেকে বেলা পৌনে এগারোটা পর্যন্ত রেলপথ আটকে রাখায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়ছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews