একতা ডেস্কঃ ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমজানে বিশেষ অভিযানের পাশাপাশি সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনের উদ্যোগ নিয়েছে। ১ মার্চ, শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ডিবি পুলিশের পরিকল্পনা জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম বলেন, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আইনশৃঙ্খলা রক্ষায় নিরলস ভূমিকা পালন করছে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ডিবি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। এটা হবে বিশেষ গোয়েন্দা অভিযান। এই অভিযানে গোয়েন্দা পুলিশের সদস্যরা ছদ্মবেশে মানুষের মাঝে থেকে অপরাধীদের আটক করবে। রমজানে মানুষের কর্মযজ্ঞতা বাড়ে। বিশেষ করে টাকার লেনদেন বেশি হয়। ব্যাংক ও বীমাসহ সকল আর্থিক প্রতিষ্ঠানে গ্রাহকের ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে মানুষের ভিড় বাড়ে। এই সকল স্থানে কেউ যেনো নাশকতা ঘটাতে না পারে সে জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
এছাড়া দূরের যাত্রা পথে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটানো হয় সে জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। আমরা আগে থেকেই তথ্য প্রযুক্তি বাড়িয়েছে ডিবি। যারা চুরি ডাকাতি ও ছিনতাই করছে। তাদের বেশিরভাগেরই বয়স ১৫ থেকে ২০ এর মধ্যে। তারা অনেকেই কিশোর গ্যাং এর সদস্য। এই অপরাধীদের ফ্যাসিস্ট রাজনৈতিক দল তাদের ইন্ধন দিয়ে অপরাধে জড়াতে সহযোগিতা করছে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অলআউট অ্যাকশনে যাচ্ছি।

Leave a Reply