1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে আসন্ন সেপ্টেম্বরের সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় রিজিয়নাল ইন্টেলিজেন্স কমিটির সমন্বয় সভা মহালছড়িতে ৪২ পিস ইয়াবাসহ ৭০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার শালিখায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঠিক নীতির অভাবে কৃষি-মৎস্য খাত ক্ষতিগ্রস্ত হয়েছে মহালছড়িতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত মহালছড়িতে সেনা জোনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বিরল সম্মাননা! সংবর্ধনা, শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মসজিদ, মন্দিরে দোওয়া প্রার্থনা অনুষ্ঠিত নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

রাজধানীতে যৌথবাহিনী ও সন্ত্রাসীদের গোলাগুলিতে নিহত ২

  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৬ গননা করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

একতা ডেস্কঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। এসময় আটক করা হয়েছে আরও পাঁচজনকে। ১৯ ফেব্রুয়ারি, বুধবার দিবাগত রাত ১টার দিকে মোহাম্মদপুর-বসিলা সড়কের চাঁদ উদ্যানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুম্মন ও মিরাজ। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টায় মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডে চিহ্নিত সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে নামে যৌথবাহিনী। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। পরে আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র-গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় দুই জনের মরদেহ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আমরা পাঁচজনকে বাসার বিভিন্ন জায়গা থেকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটো বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরও একাধিক লোক ছিল, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews