1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রাহাত ফতেহ আলী খানের আম্মাজানকে শ্রদ্ধা

  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ ‘আম্মাজান’খ্যাত বিখ্যাত অভিনেত্রী শবনম। যিনি বাংলাদেশের নাগরিক হলেও পাকিস্তানের কিংবদন্তি অভিনেত্রী হিসেবে সর্বজন শ্রদ্ধেয়। উপমহাদেশের চলচ্চিত্রাঙ্গনের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী তিনি। ১৯৬২ সালে চলচ্চিত্র জীবনের শুরু এবং সারাজীবনে প্রায় ১৭০ টির মত সিনেমায় অভিনয় করেছেন। পাকিস্তানেই বেশি কাজ করতেন তিনি। সেখানে মোট ১৩ বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাওয়ার শবনমের রেকর্ড আজও কেউ ভাঙতে পারেনি। ৬০ এবং ৭০ এর দশকে পাকিস্তানি সিনেমায় নাদিম-শবনম জুটি মানেই ছিল সুপার ডুপার হিট সিনেমা। আরেকজন উপমহাদেশের সুফি সংগীতে প্রভাব বিস্তার করে রাখা ফতেহ আলী খান পরিবারের সন্তান রাহাত ফতেহ আলী খান। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই। উর্দু ও হিন্দি ভাষার বহু গান দিয়ে পাকিস্তানের এই গায়ক নিজেকে প্রতিষ্ঠা করেছেন অনন্য উচ্চতায়।

দুই ভুবনের দুই বাসিন্দা তারা। তবে দুজনেই পাকিস্তানের সংস্কৃতির সফল প্রতিনিধি। সম্প্রতি উপলক্ষ এলো দুজনের মুখোমুখি হওয়ার। সেখানে নেমে এসেছিল অদ্ভুত আবেগমাখা কিছু সময়। গেল সপ্তাহে রাহাত ফতেহ আলী খান পরপর দু’টি কনসার্টে সংগীত পরিবেশন করতে বাংলাদেশে এসেছিলেন। এই সফরের ব্যস্ততার মধ্যেই কিংবদন্তী অভিনেত্রী শবনমের সঙ্গে দেখা করেন রাহাত। ‘পাকিস্তান অ্যাম্বাসী অব বাংলাদেশ’ আয়োজিত একটি ডিনারে অংশ নেন তারা। অভিনেত্রী শবনমের সঙ্গে দেখা হবে জেনেই ব্যস্ততার ফাঁকে সেই ডিনারে যেতে সম্মত হয়েছিলেন রাহাত ফতেহ আলী খান।

আয়োজনটিতে আগেই পৌঁছেছিলেন রাহাত। তিনি যখন শুনলেন শবনম অনুষ্ঠানস্থলে এসেছেন দ্রুত ছুটে যান তার কাছে। শবনমকে শ্রদ্ধা জানিয়ে কুশলাদি বিনিময় করেন। উপস্থিত সবার কাছেই সেই দৃশ্য বেশ উপভোগ্য মুহূর্ত হিসেবে ধরা দেয়। সেই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হলেন সারজিস আলম, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফসহ আরও অনেকেই।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews