1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রিটের প্রতিবাদে মাগুরা সিপিবির নিন্দা ও প্রতিবাদ

  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ৩০২ গননা করুন

একতা ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) মাগুরা জেলা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয় বেঙ্গা গ্রামস্থ জেলা সভাপতি কমরেড বীরেন বিশ্বাসের হোমিও চেম্বারে। সভার শুরুতে পার্টির রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে রিট করা সমন্বয়কদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। কমরেড বীরেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নেতৃবৃন্দ বলেন সমন্বয়করা সিপিবিকে আওয়ামীলীগের দোসর বলে উল্লেখ করেছে বাদীপক্ষ। অথচ ওয়ার্কার্স পার্টি আওয়ামীলীগের সাথে জোটে ছিল, সেখানে ওয়ার্কার্স পার্টিকে তারা নিষিদ্ধের তালিকায় আনেনি। তার মানে সমন্বয়করা ওয়ার্কার্স পার্টিও সাথে কোন গোপন আঁতাত করেছে অথবা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে সভা শেষ মুহূর্তে অনলাইন গণমাধ্যমে খবর জানা গেল সমন্বয়করা রিট প্রত্যাহার করে নিয়েছেন। ঠিক সেই মুহূর্তে সমন্বয়কদের এহেন অনৈতিক চরিত্র সম্পন্ন, দায়িত্বজ্ঞানহীন এবং রাজনৈতিক চেতনাহীন বলে মন্তব্য করে তারা দেশ চালাতে অক্ষম বলে মন্তব্য করেন। অতঃপর মাগুরা জেলা সিপিবির পক্ষ থেকে তাদেরকে অযোগ্য ঘোষণা করে ব্যর্থ সমন্বয়কদের পদত্যাগের জোর দাবি জানান। সভায় আরো উপস্থিত ছিলেন জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড শামসুন্নাহার জোসনা, প্রেমচাঁদ বিশ্বাস, মশিউর রহমান এবং হিমাংশুদেব বর্মণ প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews