1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

রূপালী পর্দার সম্রাট প্রবীর মিত্র জীবন সংকটে

  • রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩০ গননা করুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রূপালী পর্দায় জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত রূপালী পর্দায় জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র।

একতা ডেস্কঃ অভিনয় ক্যারিয়ারে দর্শকদের নান্দনিক বিনোদন উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। নায়ক হিসেবেও যেমন ভক্তদের নয়নমণি ছিলেন একইভাবে বাবা চরিত্রেও রেখেছেন দুর্দান্ত ভূমিকা। বলছি প্রখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রের কথা। দীর্ঘদিন ধরেই অভিনেতা রয়েছেন পর্দার বাইরে। এদিকে একের পর এক বিপদ আছড়ে পড়ছে শোবিজের তারকাদের মধ্যে। জানা গেছে, অনেক অসুস্থ প্রবীর মিত্র। তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে দিন দিন। এক সময়ের এই জনপ্রিয় অভিনেতা অসুস্থ হয়ে বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থতার বিষয়ে কথা বলেছেন তার ছেলে মিথুন মিত্র। তিনি জানান, ‘বাবা ভালো নেই। গত ২২ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে অক্সিজেন পাচ্ছিল না। পরীক্ষা-নিরীক্ষা করে তার ফুসফুসের সমস্যা ধরা পড়েছে। বর্তমানে অক্সিজেনের সঙ্গে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে। সেই সঙ্গে প্লাটিলেটও কমে গেছে।

তিনি বলেন, শারীরিক অবস্থার তেমন কোনো অগ্রগতি নেই। সময়ের সঙ্গে সঙ্গে খারাপের দিকে যাচ্ছে। তবে চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জনপ্রিয় এই অভিনেতার রূপালী পর্দায় অভিষেক ঘটে ১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ দিয়ে। এরপর ১৯৮২ সালে তিনি বড় ভাল লোক ছিল’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৮ সালে আজীবন সম্মাননা বিভাগে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

এই গুণী অভিনেতার উল্লেখযোগ্য কিছু সিনেমা হলে তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা, ‘সেয়ানা, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’, ‘প্রতিজ্ঞা’, ‘তরুলতা’, ‘গাঁয়ের ছেলে’, ‘পুত্রবধূসহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews