1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

র‍্যাগিংয়ের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী কারাগারে

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৩২ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্ক: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছে আদালত। ১৯ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যার পর কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদের তোলা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দীন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের লালন শাহ আবাসিক হলের প্রথম বর্ষের শিক্ষার্থী তারেক সিনিয়র ৯ শিক্ষার্থীর বিরুদ্ধে ইবি থানায় মামলা করেছেন।

আসামিরা হলেন- ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাব্বির হোসেন, লিমন হোসেন, শেহান শরীফ, কান্ত বড়ুয়া, শফিউল্লাহ, তরিকুল, মুকুল, জিহাদ এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সঞ্জয় বড়ুয়া। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এদের মধ্যে সাব্বির হোসেন, শেহান শরীফ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং সঞ্চয় বড়ুয়াকে সন্ধ্যায় ক্যাম্পাস থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে র‍্যাগিংয়ের ঘটনার তদন্তে লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক আকতার হোসেনকে প্রধান ও সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমানকে সদস্যসচিব করে চার সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ফখরুল ইসলাম এবং হলের আবাসিক শিক্ষক রসুল করিম। রবিবারের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে তারা র‍্যাগিংয়ের শিকার হয়ে আসছিলেন। তাদের সঙ্গে অশোভন আচরণের পাশাপাশি বিভিন্নভাবে হুমকিসহ মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। ভুক্তভোগী তারেক হোসাইন বলেন, ‘আমরা ক্যাম্পাসে এসেছি মাত্র ১৭ দিন। তারা আমাদের ১৭ দিনে কী পরিমাণ মানসিক নির্যাতন করেছে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা সুষ্ঠু বিচার চাই।’

প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান বলেন, র‍্যাগিংয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে মামলার বিষয়টা আলাদা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইবি থানার ওসি শেখ ফরিদ উদ্দীন বলেন, সোমবার রাতে র‍্যাগিংয়ের ঘটনায় জড়িত পাঁচ ছাত্রকে পুলিশে সোপর্দ করে ইবি প্রশাসন। এ ঘটনায় মামলার পর সন্ধ্যায় ওই পাঁচজনকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। সোমবার মধ্যরাতে লালন শাহ হলের ৩০০ নম্বর কক্ষে (গণরুম) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনা ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews