1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতীর বুকে বৈঠার লড়াই, দুই পাড়ে লাখো মানুষের উচ্ছ্বাস মহালছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনকে মাইসছড়ি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আংশিক কমিটির সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন শালিখায় জাতীয় যুব দিবস উদযাপন! যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ সালথায় চীনা যুবক ইসলাম ধর্ম গ্রহণ করে কলেজছাত্রীকে বিয়ে করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মহালছড়িতে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত মহালছড়ির দুই কলেজে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয়! পাসের হার ১৬.৬১ ও ৪.৩৫ শতাংশ লংগদুতে আসন্ন শুভ দানোত্তম কঠিন চীবর দান উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান শালিখায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতল রাড়িখালি একাদশ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন সরকারি বাসা থেকে ভাড়াটিয়া সরাতে হবে শনিবারের মধ্যে, না হলে বরাদ্দ বাতিল

র-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

  • বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৩১ গননা করুন

একতা ডেস্কঃআন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক মার্কিন কমিশন জানিয়েছে ভারতে সংখ্যালঘুদের সঙ্গে আচরণের অবনতি হচ্ছে। ভারতীয় গুপ্তচর সংস্থার বিরুদ্ধে শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে তারা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্যানেলের বার্ষিক প্রতিবেদনে আরও বলা হয়েছে, কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়গুলো নিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণের প্রচেষ্টা জোরদার করেছে। চীনের ব্যাপারে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ওয়াশিংটন ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেয়েছে। প্যানেল ভিয়েতনামকেও ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে।

রয়টার্স জানিয়েছে, এশিয়া ও অন্যান্য স্থানে চীনের ক্রমবর্ধমান প্রভাবের পাল্টা হিসেবে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভারতকে এসব বিষয় নজরে নিচ্ছে না। এ কারণে ভারতও মানবাধিকারের বিষয়টিকে উপেক্ষা করেছে। এই সংস্থাটির সুপারিশ বাধ্যতামূলক না হওয়ায় মার্কিন সরকার সম্ভবত ভারতের গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে না। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করেছে ভারত, এমন অভিযোগে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পারুনকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে ওয়াশিংটন ভারতের সাবেক গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে অভিযুক্ত করে। এ ঘটনার পর সম্পর্কের উত্তেজনা আরও ঘনীভূত হয়।

ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তার জন্য হুমকি মনে করলেও এ ধরনের অভিযানে জড়িত থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করে আসছে। মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে কমিশন বলেছে, ২০২৪ সালে ভারতে ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েই চলেছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews