1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মধুমতী নৌকা বাইচ মেলা এবার খাজনামুক্ত, প্রশংসায় নিতাই রায় চৌধুরী শালিখায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শালিখায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শালিখায় ৭৪ পিস ইয়াবাসহ আটক ১ শালিখায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই খুন মহালছড়িতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে ফিউচার ভাইসের জয় মহালছড়ি জোনের উদ্যোগে মতবিনিময় সমন্বয় সভা অনুষ্ঠিত মহালছড়ির মাইসছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, মেয়ের পরিবারের দাবী হত্যা নগরকান্দায় পাঁচ গ্রাম নিয়ে গঠিত ময়ালের পরিচালকের দায়িত্ব পেলেন সাইফুজ্জামান বিপ্লব ফকির

লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ

  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১৩৭ গননা করুন

ছানোয়ার হোসেনঃ মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকাল ৭.২০ টায় লংগদু উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু জোনের উদ্যোগে এবং জোন কমান্ডার লেঃ কর্ণেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর নির্দেশনায় বিনামূল্যে চক্ষু অপারেশনের উদ্দেশ্যে রোগীদের চট্টগ্রামে প্রেরণ করা হয়।

উক্ত কার্যক্রমের আওতায় লংগদু জোন হতে ২টি শান্তি পরিবহনযোগে সর্বমোট ৮১ জন চক্ষু রোগী, যার মধ্যে ৪১ জন মহিলা ও ৪০ জন পুরুষ, চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রোগীদের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপদে গন্তব্যে পৌঁছানোর জন্য ল্যান্স কর্পোঃ রাকিব এবং সৈনিক আল আমিন (মেডিক্যাল এসিস্ট্যান্ট) এর নেতৃত্বে সংশ্লিষ্ট ব্যাক্তিরা দায়িত্ব পালন করবেন।

লংগদু জোনের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ফলে দুর্গম এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশনের সুযোগ পাচ্ছেন। স্থানীয় জনগণের মধ্যে এ কার্যক্রম ইতিবাচক প্রভাব ফেলবে এবং লংগদু জোনের প্রতি সাধারণ জনগণের আস্থা ও সহযোগিতা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews