একতা ডেস্কঃ লাকী আখান্দ দেশের একজন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক। সংগীত ক্যারিয়ারে অসংখ্য গান গেয়েছেন। ২০১৭ সালের ২১ এপ্রিল সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এই বরেণ্য শিল্পী। গায়কের মৃত্যুর সাত বছর পর প্রকাশ পাচ্ছে তার সুর করা গান। লাকী আখান্দের সুরে নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী ও সুরকার বাপ্পা মজুমদার। গানটির শিরোনাম ‘ভবের নদী’। গানটিতে বাপ্পার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সাঈদা শম্পা। গোলাম মোর্শেদের লেখা গানটির সংগীতায়নও করেছেন বাপ্পা। গত ৫ ডিসেম্বর একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। এ প্রসঙ্গে বাপ্পা বলেন, ‘এমন গান করতে পেরে ভীষণ ভালো লাগছে। লাকী আখান্দের সুর বরাবরই মন ছুঁয়ে যায়। আশা করছি, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।’

Leave a Reply