1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়ি জোন কর্তৃক বাঙালি ও পাহাড়ি কৃষকদের মাঝে উচ্চ ফলনশীল ধানের বীজ বিতরণ মহালছড়িতে নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্বোধন, জোনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণ বিতরণ খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান

লাখিই পাওনা ছিল বেপরোয়া শিয়ালটির

  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬২ গননা করুন

একতা ডেস্কঃ শেয়ালের উৎপাত বেড়ে গেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। হঠাৎ কামড়ানো শুরু করেছে মানুষকে। এরই মধ্যে শিয়ালের কামড়ে এক শিক্ষার্থী ও এক দোকানদার আহত হয়েছেন। সোমবার রাত ১২টা থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় পৃথক দুইটি স্থানে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী এবং দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফরহাদুজ্জামান এবং চায়ের দোকানদার মো. হান্নান। দুজনই বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ফরহাদুজ্জামান বলেন, বটতলা এলাকায় ওয়াটার রিসার্চ সেন্টারের পাশের জঙ্গলে প্রস্রাব করতে গেলে একটি শিয়াল হঠাৎ এসে তাঁর পায়ে কামড় দেয়। শিয়ালটিকে লাথি দিলে এটি পালিয়ে যায়। একই সময়ে বটতলার অন্য একটি স্থানে প্রস্রাব করতে গিয়ে মো. হান্নানও শিয়ালের আক্রমণের শিকার হন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক অমিতাব দাস বলেন, “দুজনের পায়েই শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে। তাঁদের দ্রুত র‍্যাবিশ ভ্যাক্সিন নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রথম ডোজ ভ্যাক্সিন নিতে হবে এবং পরবর্তী ২৮ দিনের মধ্যে আরও ৪টি ডোজ সম্পন্ন করতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews