1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দার সেনা সদস্য তিতাস শেখ মারা গেলেন টেকনাফে সন্ত্রাসীদের গুলিতে মহালছড়িতে সিপাহি বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ

লামায় গোপনপথে বাঁশ পাচার

  • শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ গননা করুন

একতা ডেস্কঃ পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলায় সন্ধ্যা নামতেই শুরু হয় বাঁশ পাচার। আর এই পাচার চক্রের সাথে রয়েছে ফ্যাসিবাদী আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত সরই এবং বমুবিলছড়ি এলাকার সংঘবদ্ধ একটি সিন্ডিকেট।

অভিযোগে বলা হয়েছে, লামা বন বিভাগের আওতাধীন কয়েকটি মৌজা থেকে অবৈধভাবে রাতের আঁধারে এসব বাঁশ দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। আর এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। লামা-চকোরিয়া সড়ক, গজালিয়া-ফাইতং সড়ক, কুমারী বনপুর সড়ক, হার গাজা সড়ক, ক্যাজুপাড়া-লোহাগড়া সড়ক, আজিজনগর-পূর্ব চাম্বী সড়ক, সরই কম্পইন্যা-ডিগ্রি খোলা সড়ক, আলীকদম- চকোরিয়া সড়ক, ইয়াংছা-মানিকপুর সড়ক, বনপুর সড়ক, হায়দারনাশী সড়ক দিয়ে প্রতিদিন ও রাতে অবৈধভাবে বাঁশ পাচার করা হচ্ছে। নামমাত্র রাজস্ব আদায়ের দাখিলা কেটে চলাচল পাশ নিয়ে কয়েকগুণ বেশী বাঁশ পাচার করা হচ্ছে।

এর ফলে সরকার প্রতিমাসে লক্ষ লক্ষ টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলের এই সিন্ডিকেট এখনো পুরোদমে অবৈধভাবে বাঁশ পাচার করে যাচ্ছে। এই পাচারকারীরা সিন্ডিকেট নিজেদেরকে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের বিশ্বাসভাজন বলে পরিচয় দিতেন। একই সিন্ডিকেট নিজেদের বর্তমানে বিএনপির লোক পরিচয় দিচ্ছেন। সুবিধাবাদী এই সক্রিয় চক্র বাঁশ ব্যাবসাকে এককভাবে নিয়ন্ত্রণ করে যাচ্ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এরা রাতারাতি আঙুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে।

অপর এক অভিযোগে জানাগেছে, গজালিয়া, সরই, লামা, ছোটবন্ধু, বড় বসু লুলাইংমুখ এলাকায় এককভাবে নিয়ন্ত্রণ করে এমন একজন পাচারকারী নামমাত্র রাজস্ব দাখিলা দিয়ে রাতের বেলায় বাঁশ পাচার করে যাচ্ছে। পূর্বের যে কোন সময়ের তুলনায় বর্তমানে এই পাচারকারী গডফাদার বেপরোয়াভাবে চোরাই কাজ করে যাচ্ছে। বন বিভাগের লোকজনকে ফাঁকি দিয়ে পাচারকারী গডফাদার রাতের বেলায় ট্রাকযোগে ও পিকআপ যোগে বাঁশ পাচার করে যাচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews