1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দায় সুজনের উপজেলা কমিটি অনুমোদন, সাইয়াদুর রহমান বাবলু সভাপতি মনিরুজ্জামান তুহিন সাধারণ সম্পাদক শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত খাগড়াছড়ি রিজিয়ন এবং লংগদু জোনের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রিয়েল চাকমার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান মহালছড়িতে হাসপাতালের অংশীজন সভা অনুষ্ঠিত মহালছড়িতে নানা সচেতনতা কর্মশালার মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত লংগদু থেকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য রোগীদের চট্টগ্রামে প্রেরণ নগরকান্দা প্রেসক্লাবের সাবেক সভাপতি বোরহান আনিস এর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত নগরকান্দায় স্কুল কমিটির পরিচিতি সভা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত দেশের উন্নয়ন কর্মকান্ড যারা নস্যাৎ করতে চায়, জনগণই তাদেরকে প্রতিহত করবে

লামায় জাতীয় ভোটার দিবস পালিত

  • রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩৭২ গননা করুন

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবানের লামায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তম জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে ০২ মার্চ, রবিবার সকাল ১০টায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ বেদারুল ইসলাম এর সঞ্চালনায় সভাপতিত্বে করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন, আবু হানিফ উপজেলা প্রকৌশলী এল জি ই ডি, আমির হোসেন, সভাপতি উপজেলা বিএনপি ও সাবেক মেয়র, এডভোকেট জাহাঙ্গীর আলম সাধারন সম্পাদক উপজেলা বিএনপি ও মোঃ শোয়াইব-সেক্রেটারী লামা উপজেলা জামায়াতে ইসলামী। জানাগেছে, ২০২৪ সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ রবিবার প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৮ সালের ২ মার্চ থেকে দিনটি পালন করে আসছে সংস্থাটি। ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews