1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

লামায় মডেল মজসিদ উদ্বোধন করলেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন

  • রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৫ গননা করুন

জাহিদ হাসান, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ বান্দরবান জেলার ঐতিহ্যবাহী লামা উপজেলায় মডেল মজসিদ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। ২৩ ফেব্রুয়ারি, রবিবার সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াললি ভিডিও’র মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১২ কোটি ৫৯ লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত তিন তলা বিশিষ্ট মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভবন উদ্বোধন করেন। বান্দরবানের বৃহত্তর উপজেলা (সাবেক মহকুমা) লামায় ‘মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে অন্তরবর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ভার্চুয়াল মিটিংয়ে বলেন, দৃষ্টি নন্দন এই মসজিদ হচ্ছে লামাবাসীর সম্পদ। এর রক্ষণাবেক্ষণসহ বিদ্যুত ব্যাবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। তিনতলা বিশিষ্ট মডেল মসজিদ কমপ্লেক্সে ৩২ ধরণের সুযোগ রয়েছে। উপজেলা কমপ্লেক্স সেমিনার হলে আয়োজিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথি সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল ইসলাম বলেন, মুসলিম উম্মার সাংস্কৃতির ঐতিহ্যের ধারক মসজিদ। চিন্তা ও মননে মুসলিম সমাজ সহিষ্ণুতাকে বুকে লালন করতে হবে। এসময় প্রসঙ্গক্রমে তিনি বৃহত্তর লামা উপজেলার ঐতিহ্য ও সুনাম তুলে ধরেন। লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে উদ্বোধনী সভায় স্বাগতিক বক্তব্য রাখেন বান্দরবান ইসলামিক ফাউণ্ডেশনের উপপরিচালক মোঃ সেলিম উদ্দিন। ফিল্ড অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন, গণপূর্ত রাঙ্গামাটি সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ারুল আজিম, লামা সার্কেল এএসপি এসএম নুরুল আনোয়ার, লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, লামা সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম, অধ্যাপক তমিজ উদ্দিন, জামায়াত নেতা অধ্যাপক ফারুক আহমেদ, লামা প্রেসক্লাব সেক্রেটারী মোঃ কামরুজ্জামান, সিনিয়র সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন ও লামা ঈমামাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোঃ ইলিয়াছ।

বক্তারা বলেন, ২০১৯ সালে লামা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। শুরু থেকে কাজের ধীরগতি ছিল। ২৪’র জুলাই বিপ্লব পরবর্তী কাজের গতিশীলতা আসে। এই মসজিদ কমপ্লেক্সটি উদ্বোধনের মধ্যদিয়ে লামাবাসীর প্রত্যাশার আরো একটি প্রাপ্তি ঘটলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews