1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

লালমনিরহাটের বিস্তীর্ণ এলাকা প্লাবিত

  • সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৪১৬ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ লালমনিরহাটে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা তিন দিনের ভারি বর্ষণে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখন কিছুটা কমলেও জেলার নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত রয়েছে।

পানিবন্দি অবস্থায় রয়েছেন কয়েক হাজার মানুষ। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার জানান, রোববার রাত ১২টার দিকে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ৪৫ সেন্টিমিটার, যা বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপরে।

সোমবার সকাল ৬টায় তা বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপরে এবং সকাল ৯টায় ৩ সেন্টিমিটার নিচে নেমে আসে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, ভারতের উজান থেকে নেমে আসা ঢল ও ভারি বৃষ্টির কারণে পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বহু চর ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

তলিয়ে গেছে রাস্তাঘাট, পুকুর ও রোপা আমন ক্ষেতসহ নানা কৃষিজমি। বিশেষ করে হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, সানিয়াজান, সিঙ্গামারি, সিন্দুর্না, কালীগঞ্জের কাকিনা ও ভোটমারী, আদিতমারীর গোবর্ধন ও মহিষখোচা, এবং সদর উপজেলার কুলাঘাট, বড়বাড়ী ও মোগলহাট ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এখনো পানিতে তলিয়ে আছে।

আদিতমারীর গোবর্ধন গ্রামের ফারুক আহমেদ বলেন, রবিবার বিকাল পর্যন্ত পানি তেমন ছিল না, কিন্তু সন্ধ্যার পর হঠাৎ পানি বাড়তে শুরু করে। এখন ঘরবাড়ি ডুবে গেছে, পরিবার নিয়ে নিরাপদ স্থানে যাচ্ছি। হাতীবান্ধার সিন্দুর্না গ্রামের রফিকুল ইসলাম বলেন, ‘তিস্তার পানি ঘরে ঢুকে গেছে, চোখের সামনে সব কিছু ডুবে যাচ্ছে।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর হক জিয়া বলেন, উজানের ঢল ও ভারি বৃষ্টিতে ইউনিয়নের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। অন্তত পাঁচ হাজার মানুষ পানিবন্দি।

লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘তিস্তা তীরবর্তী এলাকা বন্যার ঝুঁকিতে রয়েছে। প্রশাসন সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews