1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

লাশ রেখে পালালো ডাক্তার-নার্স

  • শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৬২ গননা করুন

একতা ডেস্কঃ টনসিল অপারেশনের পর রুমা আক্তার (২৮) নামে এক রোগীর মৃত্যু হয়েছে জয়পুরহাটের বন্ধন ক্লিনিকে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা শহরের পূর্ব বাজারে অবস্থিত বন্ধন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ঘটে। এরপর অপারেশন থিয়েটারে লাশ রেখে পালিয়ে যায় চিকিৎসক ও নার্সরা। পরিবারের দাবি, চিকিৎসকের ভুল চিকিৎসায় রুমা আক্তার মারা গেছেন। নিহত গৃহবধূ রুমা আক্তার জয়পুরহাট সদর উপজেলার নুরপুর মৃধাপাড়া গ্রামের শামীম হোসেনের স্ত্রী।

নিহতের স্বজনরা জানান, রুমা আক্তার বেশ কয়েকদিন ধরে টনসিল রোগে আক্রান্ত হয়ে বাড়িতেই ছিলেন। এই রোগের চিকিৎসা নিতে শুক্রবার বিকেলে শহরের বন্ধন ক্লিনিকে নেওয়া হয়। এরপর চিকিৎসকের পরামর্শে রুমাকে ভর্তি করা হয়। রাতেই চিকিৎসকরা রুমার টনসিল অপারেশন করার কথা বলেন। তা না হলে তাঁকে বাঁচানো যাবেনা বলেও জানান চিকিৎসকরা। এরপর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ডাক্তার আসাফউদ্দৌলা ও ডাক্তার তানভিরের তত্ত্বাবধানে গৃহবধূ রুমার টনসিল অপারেশন করা হয়। অপারেশন থিয়েটারেই রুমা মারা যায়। পরে তার মরদেহ অপারেশন থিয়েটারে রেখে ডাক্তার, নার্সসহ হাসপাতালের সবাই পালিয়ে যান। মৃত রুমা আক্তারের স্বামী শামীম হোসেন অভিযোগ করে বলেন, চিকিৎসকের অবহেলার কারণেই আমার স্ত্রীর মারা গেছে। তা না হলে কেন ওরা আমার স্ত্রীর লাশ অপারেশন থিয়েটারে রেখে পালিয়ে যায়। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারে দাবি করছি।

জয়পুরহাট সদর থানার (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, রুমা আক্তার টনসিল অপারেশনের পর মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। তবে এ বিষয়ে গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখনও অভিযোগ করা হয়নি।

তথ্যসূত্রঃ সমকাল

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews