1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

লেবানন থেকে আরও ৬৫ প্রবাসী আজ ঢাকায় ফিরছেন

  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৩১৫ গননা করুন

একতা ডেস্কঃ চলমান যুদ্ধ পরিস্থিতিতে লেবানন থেকে দ্বিতীয় দফায় ঢাকায় ফিরবেন আরও ৬৫ জন প্রবাসী। তৃতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে। বুধবার সন্ধ্যায় এসব বাংলাদেশি বিমানযোগে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। লেবানন থেকে তারা প্রথমে জেদ্দায় পৌঁছাবেন। জেদ্দা থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন এই প্রবাসীরা।

সেদেশের চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কে রয়েছেন। অনেকেই আশ্রয় কেন্দ্র কিংবা নিরাপদ স্থানে আশ্রয়। প্রয় নিয়েছেন। এসব প্রবাসীদের ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে দ্বিতীয় দফায় ফিরছেন ৬৫ জন বাংলাদেশি। প্রথম ধাপে ২১ অক্টোবর বৈরুত থেকে দেশে ফেরত আসেন ৫৪ জন প্রবাসী বাংলাদেশি। তৃতীয় ধাপে আগামীকাল ২৪ অক্টোবর, বৃহস্পতিবার আরো ৩১ বাংলাদেশির দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, লেবাননে ৭০ হাজার থেকে এক লাখ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে এক হাজার ৮০০ জনের মতো দেশে ফেরত আসার জন্য রেজিস্ট্রেশন করেছেন। যারা রেজিস্ট্রেশন করেছেন, তাদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস (বৈধ কাগজ) রয়েছে, ১৬২৩ জন আনডকুমেন্টেড (অবৈধ)। আইওএম ২০০জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার জন্য কাজ করছে। অন্যদের জন্য সরকার ফ্লাইটের ব্যবস্থা করছে, প্রতিদিন প্রায় ৫০ জনের মতো আসতে পারবেন বলে জানান তিনি।

তথ্যসূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews