1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সেবা পেল ৫০০ অসহায় মানুষ

  • শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৩ গননা করুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডুতে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বিএনপি। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এ সেবা কার্যক্রম চালানো হয়। ৩১ মে, শনিবার বেলা ১১টায় হরিণাকুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের দরিবিন্নী মাধ্যমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক সংস্থা নাগরিক হেলথ সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক আমিরুল ইসলাম ফাহিম জানান, গ্রামের দুস্থ অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়ার উদ্দেশ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও মানবিক রাষ্ট্র গঠনের পথনির্দেশনার আলোকে প্রতি তিন মাসে অন্তত একবার এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করা হবে। আমিরুল ইসলাম ফাহিম বলেন, প্রায় ৫০০ অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেয়া হবে। আগামীতে এ কার্যক্রম চালু রাখতে আমরা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন দেশদরদি নেতা। মানুষের জন্য তিনি ছিলেন এক মানবিক উন্নয়নের স্বপ্ন দ্রষ্টা।

বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে আমরা অসহায় মানুষের চিকিৎসা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাবো। ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান, জেলা ছাত্রদলের সহ ক্রীড়া সম্পাদক সজিব মালিতা প্রমুখ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews