1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শাকিব অপুর সঙ্গে দেখা করতে লুকিয়ে শিলিগুড়ি যায়

  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ গননা করুন

একতা ডেস্কঃ ঢালিউডেরচিত্রনায়িকা অপু বিশ্বাস ভালোবেসে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সংসার পেতেছিলেন। বিয়ের পর লুকিয়ে টানা আট বছর সংসার করেন তারা। ২০১৭ সালের ২৭ সেপ্টেম্বর তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। এরপরই পাল্টে যায় শাকিব-অপুর জীবনের মোড়। কারণ সন্তানের বিষয়টি গোপনই রাখতে চেয়েছিলেন অভিনেতা। একই বছর গণমাধ্যমে পুত্রসন্তানের কথা প্রকাশ করার পরেই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। যদিও এসব এখন পুরোনো হয়ে গেছে। তবুও মাঝে মাঝে শাকিবের সঙ্গে কাটানো মুহূর্তগুলো স্মরণ করেন অপু।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাকিবের সঙ্গে ঘটে যাওয়া নানান ঘটনা শেয়ার করেন এই নায়িকা। তিনি বলেন, একবার নাকি তার সঙ্গে দেখা করতে কিছু না জানিয়েই ভারতের শিলিগুড়ি চলে গিয়েছিলেন শাকিব। অপু বলেন, একদিন ভোরে শাকিবের সহকর্মী আমাকে ফোন দিয়ে জানায়, তারা চ্যাংরাবান্ধা বর্ডারে আছে। আমি বললাম, মানে? তখন বিছানা থেকে লাফিয়ে উঠে আমার মেজ বোনকে বললাম শাকিবের কাণ্ড। সে পুরোটা দাদাকে বলল। দাদাও ঘটনা জেনে লাফিয়ে উঠলো। শুটিং ফাঁকি দিয়ে সারারাত বাসে চড়ে সেখানে গিয়েছিল শাকিব। এমন অবস্থায় দাদাকে বললাম, তিনি সঙ্গে সঙ্গেই গাড়ি নিয়ে বর্ডার পর্যন্ত চলে গেল, সঙ্গে আমিও ছিলাম। এরপর দাদা শিলিগুড়িতে শাকিবের জন্য একটি হোটেল বুক করেন।

অপু বলেন, শাকিব অনেক সহজসরল। আমাদের যেদিন বিয়ে হয়েছে সেদিনের একটা কথা এখনও কানে বাজে। শাকিব হুট করেই আমাকে বলে- চলো বিয়ে করে ফেলি। আমি বললাম, বিয়ে করে ফেলব, কীভাবে সম্ভব! এর জবাবে আমাকে বলেছিল, স্ত্রীকে একজন স্বামী যেভাবে ভালোবাসে, আমি ঠিক একজন স্বামীর জায়গা থেকে সেভাবেই তোমাকে ভালোবাসব।

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে অপুর পরিবারের মত প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে প্রেম খুব একটা করতে পারিনি আমরা। মায়ের এত কমিটমেন্ট, এত প্রেসার ছিল! সেই জায়গা থেকে আমাদের বিয়েটাই খুব দ্রুত হয়ে গেছে। আমার মা প্রথম দিকে বিয়েটা না মানলেও পরে মেনে নেয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews