1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শাকিব খান যখন মধ্যমণি

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৩০৮ গননা করুন

একতা ডেস্ক: একসঙ্গে ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করে অনন্য নজির গড়লো ওপার বাংলার প্রযোজনা সংস্থা এসকে মুভিজ। যার মধ্যদিয়ে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলো দুই বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি। ‘এইটিন অন স্ক্রিন শিরোনামে ২০২৬ সাল পর্যন্ত ১৮টি ছবি মুক্তির তারিখ ঘোষণা করেছে এসকে মুভিজ। জমকালো আয়োজনের মধ্যে কলকাতার তাজ হোটেলে আয়োজিত অনুষ্ঠানে টালিউডের নামজাদা তারকাদের সঙ্গে অংশ নেন ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্ক থাকায় মুম্বইয়ে বরবাদ ছবির শুটিংয়ের মাঝেই এক রাতের জন্য কলকাতায় উড়ে এলেন তিনি। এ সময়ে তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অণির্বান, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবস্তী, দর্শনা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা। এতসব তারকার ভিড়ে মধ্যমণি হয়েছিলেন শাকিব খান। অনুষ্ঠানে উপস্থাপক মীর আফসার আলী মঞ্চে শাকিবকে মেগাস্টার সম্বোধন করে ডেকে নেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি যৌথ প্রযোজনা নিয়ে আলাপ করেন। তিনি বলেন, যতবারই এখানে আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়। এরপরই মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ ছবি নিয়ে তিনি বলেন, দরদ অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টা ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।

তথ্যসূত্রঃ খবরপত্র

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews