1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

শামা ওবায়েদ ইসলাম রিংকু মন্ত্রী পরিষদের সদস্য হওয়ায় নগরকান্দা ও সালথায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৯১ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুর ২ (নগরকান্দা ও সালথা) আসনে সংসদ সদস্য নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ ও মাননীয় মন্ত্রী পরিষদের সদস্য করায় নগরকান্দা ও সালথায় সর্বস্তরের জনগণের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা ও মিষ্টি বিতরণ করতে দেখাগেছে।

মঙ্গলবার সকালে ঢাকাতে সংসদ সদস্য ও বিকালে মন্ত্রী পরিষদের সদস্য (পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী) হিসেবে শপথ গ্রহন করেন শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এই খবর নগরকান্দা ও সালথায় পৌঁছালে দুই উপজেলাসহ ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলায় নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায় এবং স্থানীয় নেতা কর্মীদের আয়োজনে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করা হয়।

দেশের বরেণ্য রাজনীতিবীদ, বিএনপির সাবেক মহাসচিব, তিনবারের মন্ত্রী মরহুম জননেতা কে এম ওবায়দুর রহমানের কন্যা হচ্ছেন শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাছাড়া শামা ওবায়েদ ইসলাম রিংকু বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

বিএনপির দূর্দিনে তিনি দক্ষিণ বঙ্গে দলের জন্য রেখে ছিলেন অগ্রণী ভূমিকা।

তারই ফসল আজকের এই মন্ত্রী পরিষদের সদস্য। আওয়ামীলীগের আমলে ১৭ টিকে বছর শামা ওবায়েদ ইসলাম রিংকু নগরকান্দা ও সালথার অবহেলিত জনগোষ্ঠীর সাথে যোগাযোগ রেখেছেন সার্বক্ষনিক। তাদেরকে করেছেন সব ধরনের সহযোগিতা।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকুসহ মন্ত্রী পরিষদের সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্কর দিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক খবরপত্রের বিশেষ প্রতিনিধি বিলায়েত হোসেন লিটনসহ আরো অনেকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews