1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
খাগড়াছড়িতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মহালছড়িতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত নগরকান্দায় ৯ বছরের শিশুর লাশ উদ্ধার ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারি প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ মহালছড়িতে আশিকার উদ্যোগে খাদ্য, হাইজিন, শিক্ষা ও আশ্রয়ণ উপকরণ বিতরণ মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্ত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই সোমবার বিকেল ৪ টায় ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় ইন্তেকাল করলেন ইউপি চেয়ারম্যান মহালছড়ির ক্যায়াংঘাট ইউনিয়নে আশিকা ডেভলপমেন্ট অ্যাসোসিয়েটেস এর মানবিক ত্রাণ সহায়তা বিতরণ মহালছড়িতে স্টার্ট ফান্ড বাংলাদেশ ও স্টার্ট নেটওয়ার্কের মানবিক সহায়তা প্রকল্প অবহিতিকরণ সভা অনুষ্ঠিত

শালিখায় ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

  • সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৮ গননা করুন

সাইফুল ইসলামঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মাগুরা-২(মুহাম্মদপুর, শালিখা, মাগুরা সদর চার ইউনিয়ন) আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মোস্তফা কামাল মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার(২৯ ডিসেম্বর) বিকাল ৩.৩০ ঘটিকায় শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ বনি আমিন এর নিকট আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা সভাপতি ও সমন্বয়কারী আসন ভিত্তিক কমিটি মাগুরা-২ হাফেজ মাওলানা ওসমান গনী সাইফী, ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইলিয়াস হোসাইন, ইসলামিক শ্রমিক আন্দোলন শালিখা উপজেলা সভাপতি ডাঃ রবিউল ইসলাম, ইসলামি আন্দোলন অর্থ সম্পাদক আসন ভিত্তিক কমিটি মাগুরা ২ মীর আকবর আলী, ইসলামি আন্দোলন বাংলাদেশ শালিখা উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোঃ মাহমুদুল হাসানসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে তিনি দুপুর ২টায় মুহাম্মদপুর নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কাছেও মনোনয়নপত্র জমা দেন।
এসয় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, শান্তিপ্রিয় জনগণ, দেশ প্রেমিক জনগণ, সচেতন জনগণ আমাদের সাথে থাকবে। আমরা যদি বিজয় লাভ করতে পারি তাহলে মাগুরা কে নিরাপদ ও সম্প্রীতির মাগুরা হিসাবে গড়ে তুলবো। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব। সমঝোতায় ব্যত্যয় ঘটলে ইসলামী আন্দোলনের ব্যানারেই নির্বাচন করবো ইনশাআল্লাহ।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews